উপরে উল্লেখিত চিত্রের M, O এবং N এর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্রের M, O এবং N হলো যথাক্রমে জাইলেম, ক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম। নিচের জাইলেম, ক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো- জাইলেম এর বৈশিষ্ট্য: ১. পরিপক্ক জাইলেম কোষ সাধারণত মৃত এবং শক্ত হয়। ২. জাইলেম কোষের প্রাচীর লিগনিন দিয়ে আবৃত থাকে। ৩. ট্রাকিড এবং ভেসেল নামক দুটি প্রধান কোষের মাধ্যমে পানি পরিবাহিত হয়। ৪. উদ্ভিদকে দৃঢ়তা বা যান্ত্রিক শক্তি প্রদান করে। ক্যাম্বিয়াম-এর বৈশিষ্ট্য: ১. ক্যাম্বিয়ামের কোষসমূহ দীর্ঘ ও সরু এবং পাতলা প্রাচীনযুক্ত হয় যা সহজেই বিভাজিত হতে পারে। ২. ক্যাম্বিয়াম সাধারণত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে। ৩. ক্যাম্বিয়াম নতুন জাইলেম ও ফ্লোয়েম তৈরি করে যা পুষ্টি ও পানি পরিবহনে সহায়তা করে। ৪. ক্যাম্বিয়াম একটি মেরিস্টেমেটিক টিস্যু, যা ক্রমাগত নতুন কোষ উৎপন্ন করতে পারে। ফ্লোয়েমের বৈশিষ্ট্য: ১. ফ্লোয়েমের অধিকাংশ কোষ সজীব, তবে ফ্লোয়েম তন্তুগুলো মৃত কোষ হতে পারে। ২. প্রধানত পাতায় প্রস্তুত গ্লুকোজ ও অন্যান্য জৈববস্তু উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে। ৩. দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম ক্যাম্বিয়াম থেকে গঠিত হয় এবং নতুন ফ্লোয়েম উৎপন্ন হয়।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উপরে উল্লেখিত চিত্রের M, O এবং N এর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
উদ্দীপক

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর