উদ্ভিদের জীবনে M এবং N এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত M এবং N দ্বারা জাইলেম এবং ফ্লোয়েমকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে ভাস্কুলার বান্ডল বলা হয়। উদ্ভিদের জীবনে এই টিস্যুদ্বয়ের ভূমিকা অনেক। নিচে তা বিশ্লেষণ করা হলো- জাইলেমের ভূমিকা: ১. পানি ও খনিজ লবণ পরিবহন: মাটি থেকে শোষিত পানি ও দ্রবীভূত খনিজ লবণ শিকড় থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌছে দেয়। ২. যান্ত্রিক শক্তি প্রদান: এটি শক্ত কাঠামো গঠন করে এবং উদ্ভিদকে দৃঢ়তা ও শক্তি প্রদান করে। ৩. একমুখী প্রবাহ: জাইলেম টিস্যুতে পরিবহন কেবলমাত্র শিকড় থেকে পাতা ও অন্যান্য অংশের দিকে হয়। ফ্লোয়েমের ভূমিকা: ১. খাদ্য পরিবহন: পাতায় সালোকসংশ্লেষণের মাধ্যমে প্রস্তুত কার্বোহাইড্রেট উদ্ভিদের বিভিন্ন অংশে সরবরাহ করে। ২. দ্বিমুখী প্রবাহ: ফ্লোয়েম খাদ্যদ্রব্য শীর্ষ ও শিকড় উভয় দিকে পরিবহন করতে পারে, যেখানে প্রয়োজন সেখানে পৌছে দেয়। ৩. প্রাণী ও পরিবেশের সাথে মিথস্ক্রিয়া: উদ্ভিদের বিভিন্ন সংকেত পরিবহনের মাধ্যম হিসেবেও কাজ করে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্ভিদের জীবনে M এবং N এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর