আবির এর নমুনাটিতে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আবির এর নমুনাটি ছিল ভুট্টা কান্ডের প্রস্থচ্ছেদ। ভুট্টা হলো একবীজপত্রী উদ্ভিদ যার ভাস্কুলার বান্ডল হলো বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। নিচে ভুট্টা কাণ্ডের ভাস্কুলার বান্ডল ব্যাখ্যা করা হলো-ভুট্টা কান্ডে (একবীজপত্রী উদ্ভিদ কান্ডে) ভাস্কুলার বান্ডল সংখ্যায় অনেক। এরা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বান্ডলগুলো সমপার্শ্বীয় এবং বন্ধ। পরিধির দিকে অধিক সংখ্যক অবস্থিত। এরা অপেক্ষাকৃত ছোট আকৃতির এবং ঘনসন্নিবেশিত। প্রতিটি ভাস্কুলার বান্ডল স্ক্লেরেনকাইমা কোষের আবরণী দিয়ে পরিবেষ্টিত। শুধু ফ্লোয়েম ও জাইলেম দিয়ে ভাস্কুলার বান্ডল গঠিত। এতে কোনো ক্যাম্বিয়াম নেই। প্রতিটি বান্ডল নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত- জাইলেম: জাইলেম গঠন অনেকটা ইংরেজি 'Y [গণিত] অথবা 'V [গণিত] অক্ষরের মতো। মেটাজাইলেম 'Y [গণিত] এর দুই বাহুতে এবং প্রোটোজাইলেম লেজের দিকে অবস্থিত। ফ্লোয়েম: এটি জাইলেম টিস্যুর Y অথবা v এর দুই বাহুর মাঝখানে অবস্থিত। মজ্জা ও মজ্জারশ্মি: এতে ছোট মজ্জা আছে কিন্তু সুস্পষ্ট মজ্জারশ্মি নেই।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
আবির এর নমুনাটিতে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
