শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথমোক্ত নমুনাটির চিহ্নিত চিত্র অঙ্কন কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রথম নমুনাটি হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। নিচে এর চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল

উদ্দীপকের প্রথমোক্ত নমুনাটির চিহ্নিত চিত্র অঙ্কন কর।

উদ্দীপক

সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত একটি উদ্ভিদের অন্তর্গঠনের দুই ধরনের নমুনা পর্যবেক্ষণ করে দেখা গেল, এদের একটিতে ভাস্কুলার বান্ডেল সংযুক্ত এবং বিক্ষিপ্তভাবে সাজানো আর অন্যটিতে ভাস্কুলার বান্ডল অরীয়ভাবে সজ্জিত।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাই ক্যাসপেরিয়ান স্ট্রিপ।

উত্তর

টমেটো, কচু, ঘাস, প্রিমুলা ও অন্যান্য কিছু উদ্ভিদের পাতার কিনারা ও শীর্ষে তরল আকারে পানি নির্মোচনের যে বিশেষ ধরনের রন্দ্র থাকে তাকে পানি পত্ররন্দ্র বা হাইডাথোড বলে। হাইডাথোড দিয়ে পানি বের হওয়াকে নির্গমন বা চোয়ানো বা গ্যাটেশন বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রথম নমুনাটি হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। নিচে এর চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নমুনা দুটি যথাক্রমে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের কান্ড এবং মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য বিদ্যমান। নিচে তা ব্যাখ্যা করা হলো- একবীজপত্রী উদ্ভিদের কান্ড একবীজপত্রী উদ্ভিদের মূল ১. এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে, তবে কোনো রোম থাকে না। ১. এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। ২. হাইপোডার্মিস যদি থাকে, তবে ফ্লেরেনকাইমা কোষ বিশিষ্ট। ২. হাইপোডার্মিস অনুপস্থিত। ৩. এন্ডোডার্মিস থাকে না। ৩. এন্ডোডার্মিস থাকে এবং তা গোলাকার। ৪. পেরিসাইকল অনুপস্থিত। ৪. মূলে পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। ৫. ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ এবং বিক্ষিপ্তভাবে গ্রাউন্ড টিস্যুতে ছাড়নো থাকে। ৫. ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন বলয়ে সজ্জিত থাকে। ৬. জাইলেম এন্ডার্ক। অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। ৬. জাইলেম এক্সার্ক। অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে।
HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. সূর্যমুখী ii. Gnetum iii. আম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • সঠিক উত্তর নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?

Jessore · 2021

  • প্রোটোডার্ম
  • প্রোক্যাম্বিয়াম
  • গ্রাউন্ড মেরিস্টেম
  • ইন্টারক্যালারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

Rajshahi · 2021

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

Rajshahi · 2021

  • কোলেটার্স
  • শঙ্ক
  • ব্লাডার
  • স্টোম্যাটা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লাউ ii. কুমড়া iii. ড্রাসিনা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?

Dinajpur · 2022

  • সমপার্শ্বীয় মুক্ত
  • সমদ্বিপার্শীয়
  • অরীয়
  • হ্যাড্রোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কীভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? i. পানি ও খনিজ লবণ পরিবহন করে ii. প্রস্তুতকৃত খাবার পরিবহন করে iii. খাদ্য প্রস্তুত করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। নমুনাটি-

Mymensingh · 2022

  • একবীজপত্রী মূল
  • একবীজপত্রী কাণ্ড
  • দ্বিবীজপত্রী মূল
  • দ্বিবীজপত্রী কাণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.লেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?

Dhaka · 2022

  • Pteris
  • Cycas
  • Dracaena
  • Lycopodium

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? i. প্রস্বেদন ঘটায় ii. গ্যাসের আদান-প্রদান করে iii. রক্ষীকোষ বহন করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

Dinajpur · 2023

  • হাইপোডার্মিস
  • এপিব্রেমা
  • এন্ডোডার্মিস
  • পেরিসাইকেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লানিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষলেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করেউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্ট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।