শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ১ম নমুনার নিম্নত্বকে বিদ্যমান রন্দ্রের গঠন বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত নমুনা-১ দ্বারা পত্ররন্দ্রকে বুঝানো হয়েছে।নিচে পত্ররন্দ্রের গঠন বর্ণনা করা হলো- পাতার (এবং কচি কান্ডের) ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বকে (এপিডার্মিসে) অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্দ্রকে পত্ররন্দ্র বা স্টোম্যাটা বলে। পত্ররন্ধ্র শুধু বিশেষ আকৃতির ছিদ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। এ অঙ্গের মাধ্যমে কয়েকটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এর মাধ্যমে প্রস্বেদন ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া পরিচালিত হয়। এর সাথে পত্ররন্ধ্র খোলা বা 'বন্ধ হওয়ার বিষয়টিও নিয়ন্ত্রিত হয়। পত্ররন্দ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে।রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে। রক্ষীকোষের চারদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার-আকৃতির ত্বকীয় সহকারি কোষ থাকে। স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে। প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটার এলাকায় ১,০০০ হতে ৬০,০০০ পত্ররন্দ্র থাকতে পারে। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল ১০-১১টা এবং বিকাল ২-৩টায় পূর্ণ খোলা থাকে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকে।

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল

উদ্দীপকের ১ম নমুনার নিম্নত্বকে বিদ্যমান রন্দ্রের গঠন বর্ণনা কর।

উদ্দীপক

ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা তিনটি নমুনা পর্যবেক্ষণ করল। নমুনা-১: প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা বিশিষ্ট। নমুনা-২: কিউটিকলবিহীন ত্বক এবং অন্তঃত্বকবিশিষ্ট। নমুনা-৩: কিউটিকলবিশিষ্ট এবং অন্তঃত্বকবিহীন।

Comilla · 2025

উত্তর

মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাই ক্যাসপেরিয়ান স্ট্রিপ।

উত্তর

ত্বকীয় টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হলেও অনেকক্ষেত্রে প্যারেনকাইমা, কোলেনকাইমা ও ফ্লেরেনকাইমা একত্রে থাকতে পারে। পাতার গ্রাউন্ড টিস্যুতন্ত্র প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের সকল অংশই পেরিব্লেম ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে। উদ্ভিদের বিপাককরণ, খাদ্য সঞ্চয় এবং আংশিকভাবে দৃঢ়তা প্রদান করাই এই টিস্যুতন্ত্রের কাজ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নমুনা-১ দ্বারা পত্ররন্দ্রকে বুঝানো হয়েছে।নিচে পত্ররন্দ্রের গঠন বর্ণনা করা হলো- পাতার (এবং কচি কান্ডের) ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বকে (এপিডার্মিসে) অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্দ্রকে পত্ররন্দ্র বা স্টোম্যাটা বলে। পত্ররন্ধ্র শুধু বিশেষ আকৃতির ছিদ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। এ অঙ্গের মাধ্যমে কয়েকটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এর মাধ্যমে প্রস্বেদন ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া পরিচালিত হয়। এর সাথে পত্ররন্ধ্র খোলা বা 'বন্ধ হওয়ার বিষয়টিও নিয়ন্ত্রিত হয়। পত্ররন্দ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে।রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে। রক্ষীকোষের চারদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার-আকৃতির ত্বকীয় সহকারি কোষ থাকে। স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে। প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটার এলাকায় ১,০০০ হতে ৬০,০০০ পত্ররন্দ্র থাকতে পারে। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল ১০-১১টা এবং বিকাল ২-৩টায় পূর্ণ খোলা থাকে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নমুনা-২ এবং নমুনা-৩ দ্বারা যথাক্রমে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডকে বুঝানো হয়েছে। নিচে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কান্ডের অন্তর্গঠনগত পার্থক্য উল্লেখ করা হলো- question image
HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. সূর্যমুখী ii. Gnetum iii. আম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • সঠিক উত্তর নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?

Jessore · 2021

  • প্রোটোডার্ম
  • প্রোক্যাম্বিয়াম
  • গ্রাউন্ড মেরিস্টেম
  • ইন্টারক্যালারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

Rajshahi · 2021

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

Rajshahi · 2021

  • কোলেটার্স
  • শঙ্ক
  • ব্লাডার
  • স্টোম্যাটা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লাউ ii. কুমড়া iii. ড্রাসিনা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?

Dinajpur · 2022

  • সমপার্শ্বীয় মুক্ত
  • সমদ্বিপার্শীয়
  • অরীয়
  • হ্যাড্রোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কীভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? i. পানি ও খনিজ লবণ পরিবহন করে ii. প্রস্তুতকৃত খাবার পরিবহন করে iii. খাদ্য প্রস্তুত করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। নমুনাটি-

Mymensingh · 2022

  • একবীজপত্রী মূল
  • একবীজপত্রী কাণ্ড
  • দ্বিবীজপত্রী মূল
  • দ্বিবীজপত্রী কাণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.লেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?

Dhaka · 2022

  • Pteris
  • Cycas
  • Dracaena
  • Lycopodium

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? i. প্রস্বেদন ঘটায় ii. গ্যাসের আদান-প্রদান করে iii. রক্ষীকোষ বহন করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

Dinajpur · 2023

  • হাইপোডার্মিস
  • এপিব্রেমা
  • এন্ডোডার্মিস
  • পেরিসাইকেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লানিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষলেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করেউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্ট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।