উদ্ভিদের জীবনে A ও B টিস্যুর তাৎপর্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "A" ও "B" টিস্যু যথাক্রমে ফ্লোয়েম ও জাইলেম, যা এক প্রকার জটিল স্থায়ী টিস্যু। এদেরকে একত্রে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। উদ্ভিদের জীবনে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তাৎপর্য বর্ণনা করা হলো- জাইলেম: জাইলেম মূল দ্বারা শোষিত পানি ও খনিজ পাতাসহ সমগ্র দেহে পরিবহন করে নিয়ে যায়। জাইলেমের মধ্যে রয়েছে ট্রাকিড এবং ভেসেল যা পানি উঠাতে সাহায্য করে। এটি উদ্ভিদের উপরিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এছাড়া জাইলেম উদ্ভিদ দেহকে দৃঢ়তা দান করতে সহায়তা করে। ফ্লোয়েম: ফ্লোয়েম পাতায় তৈরিকৃত শর্করা জাতীয় খাদ্য দ্রবীভূত অবস্থায় সমগ্র দেহে পৌছে দেয়। ফ্লোয়েমে সিভনল ও সঙ্গীকোষ থাকে, যা খাদ্যের পরিবহন কার্য সম্পন্ন করে। ফ্লোয়েম উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এবং শক্তি সরবরাহের জন্য অপরিহার্য। অতএব জাইলেম এবং ফ্লোয়েম একসাথে উদ্ভিদের জীবনে পুষ্টি পরিবহন ও পানি সরবরাহ নিশ্চিত করে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য এবং উদ্ভিদকে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকেও রক্ষা করতে সহায়তা করে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্ভিদের জীবনে A ও B টিস্যুর তাৎপর্য বর্ণনা কর।
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর

উত্তর
• বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral) : সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন- একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল।
খ. সমদ্বিপার্শ্বীয় (Bicollateral) : যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ক্লোয়েমকে বাহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অস্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে।

উত্তর