কাজ এবং অবস্থান অনুযায়ী টিস্যুতন্ত্র 'P [গণিত] এর প্রকারভেদ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত টিস্যুতন্ত্র-P হলো ত্বকীয় টিস্যুতন্ত্র। ত্বকীয় টিস্যুতন্ত্র হলো উদ্ভিদের বাইরের স্তর যা উদ্ভিদকে রক্ষা করে এবং পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে। এটি মূলত দুই ধরনের টিস্যু নিয়ে গঠিত এবং কাজ ও অবস্থানের ভিত্তিতে এদের দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. এপিডার্মিস এবং ২. পেরিডার্ম। নিচে তা আলোচনা করা হলো- ১. এপিডার্মিস : অবস্থান: উদ্ভিদের কান্ড, পাতা, মূল এবং ফুলের বাইরের স্তরে। গঠন: একক স্তরের জীবন্ত কোষ, বেশিরভাগ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না (পাতার গার্ড সেল ছাড়া)। কাজ: i. উদ্ভিদকে যান্ত্রিক ক্ষতি, রোগজীবাণু এবং অতিরিক্ত পানিক্ষারের হাত থেকে রক্ষা করা। ii. পাতায় গ্যসের আদান-প্রদান এবং জলীয় বাষ্প নিষ্কাশনে সহায়তা করা (স্টোমাটা বা রন্দ্রের মাধ্যমে)। iii. কিউটিকল নামক এক প্রকার মোমজাতীয় আবরণ সৃষ্টি করে যা পানিধারণে সহায়তা করে। ২.পেরিডাম: অবস্থান : পূর্ণবিকশিত দ্বিবীজপত্রী কাষ্ঠল উদ্ভিদের কান্ড এবং মূলের বাইরের স্তর, যেখানে এপিডার্মিস ধ্বংস হয়ে যায়। গঠন : কর্ক বা ফেলেম: মৃতকোষ, সুবেরিনে আবৃত। কর্ক ক্যাম্বিয়াম: দ্বিপার্শ্বিকভাবে কোষ বিভাজন করে কর্ক ও কর্ককোষ নির্মাণ করে। কর্ক কোষ: জীবন্ত কোষ, কর্ক ক্যাম্বিয়ামের ভিতরের দিকে সৃষ্টি হয়। কাজ: i. গাছকে যান্ত্রিক রক্ষা প্রদান করা। ii. অতিরিক্ত পানিক্ষয় প্রতিরোধ করা। iii. লেন্টিসেল নামক ছিদ্র পথে গ্যাসের আদান-প্রদান সম্ভব করে তোলে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
কাজ এবং অবস্থান অনুযায়ী টিস্যুতন্ত্র 'P এর প্রকারভেদ আলোচনা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
২. অরীয় ভাস্কুলার বান্ডল: জাইলেম বান্ডল ও ফ্লোয়েম বান্ডল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার, বান্ডল বলে। যেমন- সপুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা দেয়।
৩. কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল: এক্ষেত্রে জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যেকোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে অবস্থান করে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা-
ক. হ্যাড্রোসেন্ট্রিক: এক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে ঘিরে রাখে।
খ. লেন্ট্রোসেন্ট্রিক: এক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর অবস্থানের ভিত্তিতে পরিবহন টিস্যুতন্ত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে।