উদ্দীপকের X ও Y উদ্ভিদের যে যে অংশে পাওয়া যায় তাদের এপিডার্মাল ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের কাজ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের X অরীয় ভাস্কুলার বান্ডল যা পাওয়া যায় একবীজপত্রী মূলে আর Y বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এর এপিডার্মাল ও ভাস্কুলার টিস্যুতন্ত্রের কাজ নিয়ে আলোচনা করা হলো : একবীজপত্রী মূল: এপিব্লেমা বা মূলত্বক (Epiblema): মূলত্বক অতি ঘনভাবে সন্নিবেশিত একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। মূলত্বকে বেশ কিছু এককোষী মূলরোম দেখতে পাওয়া যায়। এদের কাজ পানি ও খনিজ লবণ শোষণ করা এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা। ভাস্কুলার বান্ডল (Vascular bundle) বা পরিবহন টিস্যুগুচ্ছ: জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক। এরা ভিন্ন ব্যাসার্ধে অরীয়ভাবে এবং চক্রাকারে সাজানো থাকে। প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে অর্থাৎ জাইলেম বহিঃস্থ প্রকার (exarch)।এদের কাজ খাদ্যদ্রব্য পরিবহন করা। একবীজপত্রী কান্ড: এপিডার্মিস (Epidermis) বা বহিঃত্বক: এটি সবচেয়ে বাইরের স্তর। বহিঃত্বক একসারি চ্যাপ্টা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। কোষগুলোর বহিঃপ্রাচীর কিউটিকল যুক্ত। এদের কাজ হলো (i) অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা এবং (ii) পানির অপচয় রোধ করা। ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ: ভাস্কুলার বান্ডল সংখ্যায় অনেক। এরা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বান্ডলগুলো সমপার্শ্বীয় এবং বদ্ধ। পরিধির দিকে অধিক সংখ্যক অবস্থিত। এরা অপেক্ষাকৃত ছোট আকৃতির এবং ঘন সন্নিবেশিত। প্রতিটি ভাস্কুলার বান্ডল স্ক্লেরেনকাইমা কোষের আবরণী দিয়ে পরিবেষ্টিত। শুধু ফ্লোয়েম ও জাইলেম দিয়ে ভাস্কুলার বান্ডল গঠিত। এতে কোনো ক্যাম্বিয়াম নেই। প্রতিটি বান্ডল নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। (i) জাইলেম (Xylem): জাইলেম টিস্যুর গঠন অনেকটা ইংরেজি 'Y [গণিত] অথবা 'V [গণিত] অক্ষরের মতো। মেটাজাইলেম 'Y [গণিত] এর দুই বাহুতে এবং প্রোটোজাইলেম লেজের দিকে অবস্থিত। প্রতিটি বান্ডলে প্রোটোজাইলেমের নিচে একটি ছোট গহ্বর দেখা যায়। কেন্দ্রের দিকের প্রোটোজাইলেম ও এ আশপাশের প্যারেনকাইমা কোষ বিনষ্ট হয়ে এ গহ্বর সৃষ্টি হয়। এদের কাজ হলো পানি ও খনিজ লবণ পরিবহন করা। (ii) ফ্লোয়েম (Phloem): এটি জাইলেম টিস্যুর বা -এর দুটি বাহুর মাঝখানে অবস্থিত। সীভনল এবং সঙ্গীকোন দিয়ে ফ্লোয়েম গঠিত। এতে কোনো ফ্লোয়েম প্যারেনকাইমা নেই। এদের কাজ হলো প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের X ও Y উদ্ভিদের যে যে অংশে পাওয়া যায় তাদের এপিডার্মাল ও …
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদউত্তর