উদ্দীপকের ১ম ও ২য় নমুনাটির মধ্যে পার্থক্য বিদ্যমান বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নমুনা দুটি হলো একবীজপত্রী মূল ও একবীজপত্রী কান্ড।এদের মধ্যে বিদ্যমান পার্থক্য নিচে দেয়া হল: পার্থক্যের বিষয় একবীজপত্রী কাণ্ড একবীজপত্রী মূল ১। কিউটিকল ও রোম ২। হাইপোডার্মিস ৩। এন্ডোডার্মিস ৪। পেরিসাইকল ৫। ভাঙ্গুলার বান্ডল ৬। জাইলেম এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে, তবে সাধারণত কোন রোম থাকে না। হাইপোডার্মিস যদি থাকে, তবে স্ক্লেরেনকাইমা বিশিষ্ট। এন্ডোডার্মিস থাকে না। পেরিসাইকল অনুপস্থিত। ভাঙ্গুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বন্ধ এবং বিক্ষিপ্তভাবে গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকে। জাইলেম এন্ডার্ক অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। হাইপোডার্মিস অনুপস্থিত। এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার। পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত। ভাঙ্গুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন ব্যাসার্ধে সজ্জিত থাকে। জাইলেম এক্সার্ক অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের ১ম ও ২য় নমুনাটির মধ্যে পার্থক্য বিদ্যমান বিশ্লেষণ কর।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর