(i) ও (ii) বৈশিষ্ট্য উদ্ভিদের ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে-পার্থক্য বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত i, ii যথাক্রমে একবীজপত্রী মূল ও কান্ড।এরা উদ্ভিদের ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে।এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো: একবীজপত্রী মূল এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। হাইপোডার্মিস অনুপস্থিত। এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার। পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত। ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন ব্যাসার্ধে সজ্জিত থাকে। জাইলেম এক্সার্ক অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। একবীজপত্রী কাণ্ড এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে, তবে সাধারণত কোন রোেম থাকে না। হাইপোডার্মিস যদি থাকে, তবে স্ক্লেরেনকাইমা বিশিষ্ট। এন্ডোডার্মিস থাকে না। পেরিসাইকল অনুপস্থিত। ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ এবং বিক্ষিপ্তভাবে গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকে। জাইলেম এন্ডার্ক অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
(i) ও (ii) বৈশিষ্ট্য উদ্ভিদের ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে-পার্থক…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর