শেয়ারFacebookWhatsApp

অমরাবিন্যাস কী?

উত্তর: গর্ভাশয়ের ভেতরে প্লাসেন্টার বিন্যাস পদ্ধতিকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস।

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল

অমরাবিন্যাস কী?

উদ্দীপক

চিত্রগুলো লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। question image

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024

উত্তর

গর্ভাশয়ের ভেতরে প্লাসেন্টার বিন্যাস পদ্ধতিকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস।

উত্তর

মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রপথকে পানি-পত্ররন্ধ্র বলে। শীর্ষে রক্ষীকোষে আবদ্ধ একটি রন্ধ থাকে। রন্ধ্রের নিচে একটি গহ্বর থাকে। গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, এগুলোকে বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম (epithelium)। এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষপ্রান্ত অবস্থিত। মূলজ চাপে পানি ট্রাকিডের শেষপ্রান্ত দিয়ে এপিথেলিয়ামের মাধ্যমে বিন্দু আকারে রন্ধ্রপথে জমা হয়। ভোরে এসব জল বিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পায়িত হয় এবং সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয় বলে তা দেখা যায় না। হাইডাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে গাটেশন বলে।

উত্তর

উদ্দীপকে চিত্র A যে উদ্ভিদাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কে নির্দেশ করে। এর অন্তর্গঠন দেয়া হল: question image

উত্তর

উদ্দীপকের চিত্রের P, Q হলো জাইলেম ও ফ্লোয়েম ও এদের দ্বারা গঠিত টিস্যুতন্ত্র হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র । ভাস্কুলার বান্ডলের (জাইলেম ও ফ্লোয়েম) সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র নামেও এটি পরিচিত। এ টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে এ টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম ও ফ্লোয়েম পৃথক পৃথকভাবে অথবা একসাথে থাকতে পারে। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মধ্যখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, না-ও থাকতে পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত ভাজক টিস্যুই হলো ক্যাম্বিয়াম। প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে অথবা পৃথকভাবে একটি ভাস্কুলার বান্ডল গঠন করে এবং এক বা একাধিক ভাস্কুলার বান্ডল নিয়ে একটি ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়। উদ্ভিদমূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদকাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। অবস্থান অনুযায়ী ভাস্কুলার বান্ডলের শ্রেণীবিভাগ: question image (১) সংযুক্ত: জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। ফ্লোয়েমের সংখ্যা ও অবস্থানের উপর নির্ভর করে সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দু'ভাগে ভাগ করা হয়েছে; যথা: (i) সমপার্শ্বীয় (collateral) এবং (ii) সমদ্বিপার্শ্বীয় (bicollateral)। (i) সমপার্শ্বীয় (Collateral): এক খণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি (ফ্লোয়েম পরিধির তথা বাইরের দিকে এবং জাইলেম কেন্দ্রের তথা ভেতরের দিকে) অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে এই ভাস্কুলার বান্ডলকে আবার নিম্নলিখিত দু'ভাগে ভাগ করা হয়েছে। (a) মুক্ত সমপার্শ্বীয়: একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন-দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। (b) বদ্ধ সমপার্শ্বীয়: সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাঙ্গুলার বান্ডল বলে; যেমন-একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। (ii) সমদ্বিপার্শ্বীয়: যে ভাঙ্গুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে। (২) অরীয়: যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাঙ্গুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা সাধারণত পাঁচ এর কম থাকে কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয়-এর অধিক। (৩) কেন্দ্রিক: জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে রাখলে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল সব সময়ই বন্ধ হয় অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। সাধারণত টেরিডোফাইটে এ ধরনের বান্ডল অধিক দেখা যায়। জাইলেম ও ফ্লোয়েমের তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে নিম্নলিখিত দু'ভাগে ভাগ করা হয়েছে; যথা: (i) হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক: এ ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণরূপে ঘিরে রাখে; যেমন- Pteris, Lycopodium, Selaginella ইত্যাদি উদ্ভিদের ভাঙ্গুলার বান্ডল। BLPS (ii) লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক: এ ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে; যেমন- Dracaena, Yucca উদ্ভিদের ভাস্কুলার বান্ডল।
HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্রসরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. সূর্যমুখী ii. Gnetum iii. আম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • সঠিক উত্তর নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?

Jessore · 2021

  • প্রোটোডার্ম
  • প্রোক্যাম্বিয়াম
  • গ্রাউন্ড মেরিস্টেম
  • ইন্টারক্যালারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

Rajshahi · 2021

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

Rajshahi · 2021

  • কোলেটার্স
  • শঙ্ক
  • ব্লাডার
  • স্টোম্যাটা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লাউ ii. কুমড়া iii. ড্রাসিনা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?

Dinajpur · 2022

  • সমপার্শ্বীয় মুক্ত
  • সমদ্বিপার্শীয়
  • অরীয়
  • হ্যাড্রোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কীভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? i. পানি ও খনিজ লবণ পরিবহন করে ii. প্রস্তুতকৃত খাবার পরিবহন করে iii. খাদ্য প্রস্তুত করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। নমুনাটি-

Mymensingh · 2022

  • একবীজপত্রী মূল
  • একবীজপত্রী কাণ্ড
  • দ্বিবীজপত্রী মূল
  • দ্বিবীজপত্রী কাণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.লেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?

Dhaka · 2022

  • Pteris
  • Cycas
  • Dracaena
  • Lycopodium

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? i. প্রস্বেদন ঘটায় ii. গ্যাসের আদান-প্রদান করে iii. রক্ষীকোষ বহন করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

Dinajpur · 2023

  • হাইপোডার্মিস
  • এপিব্রেমা
  • এন্ডোডার্মিস
  • পেরিসাইকেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লানিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষলেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করেউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্ট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

অমরাবিন্যাস কী? | Prosthuti