শেয়ারFacebookWhatsApp

হাইডাথোড কী?

উত্তর: সাধারনত সপুষ্পক উদ্ভিদের বহিঃত্বকে অবস্থিত বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ যা পাতার কিনারা থেকে পানি নিঃসরণ করে। উদাহরণ: ঘাস,কচু,টমেটো ইত্যাদি।

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল

হাইডাথোড কী?

উদ্দীপক

উদ্ভিদ পাতার 'AA^{\prime} নামক ছিদ্র দ্বারা পানি বাষ্পাকারে নির্গত করে এবং 'BB^{\prime} নামক টিস্যুগুচ্ছ দ্বারা খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে।

Jessore · 2023

উত্তর

সাধারনত সপুষ্পক উদ্ভিদের বহিঃত্বকে অবস্থিত বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ যা পাতার কিনারা থেকে পানি নিঃসরণ করে। উদাহরণ: ঘাস,কচু,টমেটো ইত্যাদি।

উত্তর

এপিডার্মাল টিস্যুতন্ত্র বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলতে বোঝায় যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে। এপিডার্মাল টিস্যুতন্ত্র হতে এপিডার্মিস বা ত্বক, রোম বা ট্রাইকম, শল্ক, কোলেটার্স, থলি, পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র সৃষ্টি হয়। কাণ্ড ও পাতার ত্বক বা বহিরাবরণ কে এপিডার্মিস ও মূলের বহিরাবরণ কে এপিব্লেমা বলে। প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এর উৎপত্তি হয়। উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে এবং অন্যান্য প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে। অনেক সময় ত্বক উদ্ভিদ কর্তৃক পানির অপচয়ও বন্ধ করে থাকে। ক্লোরোপ্লাস্ট যুক্ত ত্বক খাদ্য তৈরি করে। মূলরোম পানি ও খনিজ লবণ শোষণ করে। সালোকসংশ্লেষণ, শ্বসন ও প্রস্বেদন এ তিনটি গুরুত্বপূর্ণ জৈবনিক প্রক্রিয়াতেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এ টিস্যুতন্ত্র অংশগ্রহণ করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত "B" হলো জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গঠিত উদ্ভিদের সংবহনে অংশগ্রহণকারী টিস্যুগুচ্ছ, যাকে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ বলা হয়। জাইলেম ও ফ্লোয়েমের পারস্পরিক অবস্থানের ভিন্নতার কারণে বিভিন্ন ধরনের পরিবহন কলাগুচ্ছের উদ্ভব হয়। জাইলেম ও ফ্লোয়েমের অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. সংযুক্ত ২. অরীয় এবং ৩. কেন্দ্রিক। নিচে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ চিত্র দ্বারা দেখানো হলো- question image

উত্তর

উদ্দীপকে নির্দেশিত "A" দ্বারা পত্ররন্দ্রকে বুঝানো হয়েছে। পাতার ঊর্ধ্ব ও নিম্নত্বকে পত্ররন্ধ্র অবস্থান করে। উদ্ভিদদেহে জৈবনিক কাজে পত্ররন্দ্রের ভূমিকা অপরিসীম। নিচে তা বিশ্লেষণ করা হলো- পত্ররন্দ্রের মাধ্যমে শতকরা ৯৫ ভাগ প্রস্বেদন হয় যা পত্ররন্দ্রীয় প্রস্বেদন নামে পরিচিত। প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ জৈবনিক প্রক্রিয়া। পাতা ও অন্যান্য অংশে পানি ও খাদ্যরস পৌঁছানো অপরিহার্য। প্রস্বেদনের ফলে বাহিকানালিতে পানির যে টান পড়ে তা সরাসরি পানিকে জাইলেম ভেসেলের মাধ্যমে মূল হতে কান্ড হয়ে পাতা পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে। এ পানির সাথে মূল কর্তৃক শোষিত খনিজ পদার্থ তথা সামগ্রিকভাবে খাদ্যরস উপরে উত্থিত হয়। পানি ও খনিজ লবণ পরিশোষণ একটি গুরুত্বপূর্ণ জৈবনিক কার্যাবলি যা পত্ররন্দ্রের মাধ্যমে প্রস্বেদনের ফলে সৃষ্ট বাহিকা নালিতে টানের ফলে সৃষ্টি হয়। এছাড়া এর মাধ্যমে পাতা ও অন্যান্য অংশে খনিজ লবণ পৌঁছানো, সকল কোষে পানি সরবরাহ, পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রিত হয়। সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির জন্য পানির প্রয়োজন হয়। পত্ররন্দ্রের মাধ্যমে প্রস্বেদনের ফলে বিপুল পরিমাণ পানি সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। কোষ বিভাজনের জন্য কোষের স্ফীতি অবস্থার প্রয়োজন। প্রস্বেদন পরোক্ষভাবে এ স্ফীতি অবস্থা এবং পরোক্ষভাবে কোষ বিভাজনের সহায়তা করে। পত্ররন্দ্রের মাধ্যমে প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বাড়ে। ফলে অভিস্রবণ প্রক্রিয়া ঘটার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এবং অভিস্রবণ ঘটে। উপরের আলোচনা হতে বুঝা যায় যে, পত্ররন্দ্রের মাধ্যমে উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিশোষণ, সালোকসংশ্লেষণ, অভিস্রবণ এর মতো গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদিত হয়।
HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্রJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. সূর্যমুখী ii. Gnetum iii. আম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • সঠিক উত্তর নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?

Jessore · 2021

  • প্রোটোডার্ম
  • প্রোক্যাম্বিয়াম
  • গ্রাউন্ড মেরিস্টেম
  • ইন্টারক্যালারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

Rajshahi · 2021

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

Rajshahi · 2021

  • কোলেটার্স
  • শঙ্ক
  • ব্লাডার
  • স্টোম্যাটা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লাউ ii. কুমড়া iii. ড্রাসিনা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?

Dinajpur · 2022

  • সমপার্শ্বীয় মুক্ত
  • সমদ্বিপার্শীয়
  • অরীয়
  • হ্যাড্রোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কীভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? i. পানি ও খনিজ লবণ পরিবহন করে ii. প্রস্তুতকৃত খাবার পরিবহন করে iii. খাদ্য প্রস্তুত করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। নমুনাটি-

Mymensingh · 2022

  • একবীজপত্রী মূল
  • একবীজপত্রী কাণ্ড
  • দ্বিবীজপত্রী মূল
  • দ্বিবীজপত্রী কাণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.লেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?

Dhaka · 2022

  • Pteris
  • Cycas
  • Dracaena
  • Lycopodium

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? i. প্রস্বেদন ঘটায় ii. গ্যাসের আদান-প্রদান করে iii. রক্ষীকোষ বহন করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

Dinajpur · 2023

  • হাইপোডার্মিস
  • এপিব্রেমা
  • এন্ডোডার্মিস
  • পেরিসাইকেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লানিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষলেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করেউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্ট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।