এপিডার্মাল টিস্যুতন্ত্র বলতে কী বোঝায়?
উত্তর: এপিডার্মাল টিস্যুতন্ত্র বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলতে বোঝায় যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে। এপিডার্মাল টিস্যুতন্ত্র হতে এপিডার্মিস বা ত্বক, রোম বা ট্রাইকম, শল্ক, কোলেটার্স, থলি, পত্ররন্ধ্র, পানি পত্ররন্ধ্র সৃষ্টি হয়। কাণ্ড ও পাতার ত্বক বা বহিরাবরণ কে এপিডার্মিস ও মূলের বহিরাবরণ কে এপিব্লেমা বলে। প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এর উৎপত্তি হয়। উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে এবং অন্যান্য প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে। অনেক সময় ত্বক উদ্ভিদ কর্তৃক পানির অপচয়ও বন্ধ করে থাকে। ক্লোরোপ্লাস্ট যুক্ত ত্বক খাদ্য তৈরি করে। মূলরোম পানি ও খনিজ লবণ শোষণ করে। সালোকসংশ্লেষণ, শ্বসন ও প্রস্বেদন এ তিনটি গুরুত্বপূর্ণ জৈবনিক প্রক্রিয়াতেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এ টিস্যুতন্ত্র অংশগ্রহণ করে থাকে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
এপিডার্মাল টিস্যুতন্ত্র বলতে কী বোঝায়?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর