উদ্দীপকে উল্লেখিত টিস্যু B জাইলেম, ফ্লোয়েম ও ক্যম্বিয়াম নিয়ে গঠিত। অর্থাৎ এটি ভাস্কুলার টিস্যুতন্ত্র।উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও অস্তিত্ব রক্ষায় ভাস্কুলার টিস্যুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভাস্কুলার বান্ডলের অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম এর সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র।এ টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। এ টিস্যুতে জাইলেম ও ফ্লোয়েম পৃথক পৃথকভাবে অথবা একসাথে থাকতে পারে। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মধ্যখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, নাও থাকতে পারে।
ভাস্কুলার বান্ডল এর জাইলেম টিস্যু উদ্ভিদের মূল হতে কাণ্ড ও পাতায় পানি এবং দ্রবীভূত খনিজ লবণ আয়ন হিসেবে পরিবহন করে। এর মাধমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকে এবং বৃদ্ধি পায়। এটি উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে আমরা যে কাঠ ব্যবহার করি মূলত সেকেন্ডারি জাইলেম।ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের মূল হতে কচি মুকুল পর্যন্ত বিভিন্ন অংশে প্রেরণ করে। এটি উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম চালু রাখে এবং উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। ক্যাম্বিয়াম জাইলেম ও ফ্লোয়েম এর মাঝে অবস্থান করে। এটি উদ্ভিদকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে থাকে।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়,উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও অস্তিত্ব রক্ষায় জাইলেম, ফ্লোয়েম,ক্যাম্বিয়াম অর্থাৎ ভাস্কুলার টিস্যুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।