উদ্দীপকে উল্লিখিত “M” টিস্যুটি হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। এই শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই সকল টিস্যুর উৎপত্তি ঘটে থাকে। নিচে তা বিশ্লেষণ করা হলো- উদ্ভিদদেহের মূল, কাণ্ড ও এদের শাখা-প্রশাখার অগ্রভাগে বিদ্যমান ভাজক টিস্যুকে শীর্ষস্থ বা এপিক্যাল (apical) ভাজক টিস্যু বলা হয়। মূল ও কাণ্ডের শীর্ষভাগ প্রস্থচ্ছেদ করলে সেখানে এ টিস্যু ব্যতীত অন্য কোনো টিস্যু পাওয়া যায় না। কিন্তু এর সামান্য পেছনে প্রস্থচ্ছেদ করলে ভাজক টিস্যু ছাড়াও অন্যান্য টিস্যু অর্থাৎ ত্বক, কর্টেক্স, পেরিসাইকল, , ভাস্কুলার বান্ডল, মজ্জা প্রভৃতি টিস্যু দেখা যায় । শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই ক্রম বিকশিত হয়ে মূল ও কাণ্ডের অন্যান্য সকল টিস্যু অর্থাৎ ত্বক, অধঃত্বক, কর্টেক্স, পেরিসাইকল, জাইলেম, ফ্লোয়েম, মজ্জা প্রভৃতি টিস্যু সৃষ্টি হয়। শীর্ষস্থ ভাজক টিস্যু হতেই সকল টিস্যুর উৎপত্তি হয় সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মতবাদ দিয়েছেন।