উদ্দীপকের প্রদত্ত চিত্র-K হলো Cycas এর মাইক্রোস্পোরোফিল। Cycas এ বিশেষ ধরনের কোরালয়েড মূল গঠিত হয়। নিচে Cycas এর বিশেষ গঠনের মূল অর্থাৎ কোরালয়েড মূল এর গঠন বর্ণনা করা হলো-
Cycas উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে প্রধান মূল উৎপন্ন হয়। এর প্রধান মূল স্বল্পস্থায়ী অর্থাৎ অল্পকাল বেঁচে থাকে। পরবর্তীতে এর প্রধান মূল নষ্ট হয়ে কতকগুলো অস্থানিক মূল সৃষ্টি হয়। এ প্রকার অস্থানিক মূল হতে খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথেই নীলাভ সবুজ শৈবাল-এর কতিপয় প্রজাতি (Nostoc Anabaena) দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো সামুদ্রিক কোরালের মতো দেখায়। এ কারণে Cycas-এর মূলকে কোরালয়েড মূল বলে।