উদ্দীপকে প্রদর্শিত টিস্যুটি হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের বৃদ্ধিতে সমন্বিত ভাবে ভূমিকা রাখে নিচে তা বিশ্লেষণ করা হলো- ভাজক টিস্যুর একটি শ্রেণি হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থিত এই শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে মূল ও কাণ্ড দৈর্ঘ্যে বাড়ে। আর দৈর্ঘ্য বৃদ্ধি লম্বিক ও পার্শ্বীয় উভয়ভাবে ঘটে। মূল বা কাণ্ডের একেবারে শীর্ষে শীর্ষস্থ ভাজক টিস্যু থাকে। সেখানে প্রস্থচ্ছেদ করলে ভাজক টিস্যু ছাড়া অন্য কোনো টিস্যু দেখা যাবে না, কিন্তু শীর্ষদেশের একটু পশ্চাতে প্রস্থচ্ছেদ করলে ত্বক, কর্টেক্স, পেরিসাইকল, ভাস্কুলার বান্ডল, মজ্জা ইত্যাদি টিস্যু দেখা যাবে। ভাজক টিস্যু হতেই ক্রমবিকাশের মাধ্যমে মূল ও কাণ্ডের অন্যান্য টিস্যু অর্থাৎ ত্বক, অধঃত্বক, কর্টেক্স, পেরিসাইকল, জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি টিস্যু সৃষ্টি হয়। অতএব, উদ্ভিদের লম্বিক ও পার্শ্বীয় বৃদ্ধিতে বিভাজনক্ষম ভাজক টিস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।