হাইডাথোড বলতে কী বোঝায়?
উত্তর: কিছু উদ্ভিদের পাতার কিনারা ও শীর্ষে তরল আকারে পানি নির্মোচনের যে বিশেষ ধরনের রন্ধ্র থাকে তাকে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড বলে। হাইডাথোড দিয়ে পানি বের হওয়াকে নির্গমন বা চোয়ানো বা গাটেশন বলে। এর শীর্ষে রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত একটি রন্ধ্র থাকে, রন্ধ্রের নিচে একটি পত্ররন্দ্রীয় গহ্বর ও গহ্বরের নিচে এপিথেলিয়াম নামক অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে। কচুরিপানা, ঘাস, টমেটো, কচু, প্রিমুলা ইত্যাদি উদ্ভিদে এটি দেখা যায়।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
হাইডাথোড বলতে কী বোঝায়?
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর