তৃকীয় প্রস্বেদন বলতে কী বুঝায়?
উত্তর: উদ্ভিদের কাণ্ড বা পাতার বহিঃত্বক সংলগ্ন কিউটিকলের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়াকে কিউটিকুলার বা ত্বকীয় প্রস্বেদন বলে। উদ্ভিদের কাণ্ড বা পাতার ত্বকে স্নেহ বা মোমজাতীয় পদার্থ বা কিউটিনের যে পাতলা স্তরের আবরণ থাকে তাকে কিউটিকল বলে। কিউটিকল মোমজাতীয় পদার্থ দ্বারা গঠিত হওয়ায় পানি নিরোধী হয় এবং প্রস্বেদন রোধ করে। কিন্তু কিউটিকলের মাঝে মাঝে সূক্ষ্ম ফাটল সৃষ্টি হলে অথবা কোনো কোনো উদ্ভিদের ত্বকে কিউটিকল স্তরটি অত্যন্ত পাতলা। হলে এই অংশগুলো দিয়ে কিছু পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে যায় অর্থাৎ প্রস্বেদন হয়। যদিও পত্ররন্দ্রীয় প্রস্বেদনের তুলনায় এর পরিমাণ অনেক কম। তথাপি অত্যধিক শুষ্কাবস্থায় যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় তখনও ত্বকীয় প্রস্বেদন চলতে পারে। মোট প্রস্বেদনের শতকরা ৫ – ১০ ভাগ কিউটিকল বা তৃর্কীয় প্রস্বেদনের মাধ্যমে হয়ে থাকে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
তৃকীয় প্রস্বেদন বলতে কী বুঝায়?
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর