উদ্দীপকে উল্লিখিত প্রথম স্লাইডের কোষগুলো হলো ভাজক টিস্যু এবং দ্বিতীয় স্লাইডের কোষগুলো হলো স্থায়ী টিস্যু। নিচে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-
১. ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন, অপরদিকে স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম ।
২. ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভূজাকার বা ষড়ভূজাকার হয়, অন্যদিকে স্থায়ীটিস্যুর কোষগুলো আকারে সাধারণত গোলাকার, ডিম্বাকার, বহুভূজাকার ইত্যাদি হয় ।
৩. ভাজক টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট, অপরদিকে স্থায়ী টিস্যুর কোষগুলো পুরু কোষপ্রাচীর যুক্ত হয় ।
৪. ভাজক টিস্যুর কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং সাইটোপ্লাজম ঘন, কিন্তু স্থায়ী টিস্যুর কোষের নিউক্লিয়াস আকারে ছোট এবং সজীব কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম, মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন ।