উদ্দীপকে উল্লিখিত চিত্রের অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনে অনেক পার্থক্য বিদ্যমান। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনে দেখা যায়, এর ত্বকে কিউটিকল অনুপস্থিত, এতে এককোষী রোম আছে। অধঃত্বক নেই। এর ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয় এর অধিক। অপরদিকে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনে দেখা যায়, এর বহিঃত্বকে কিউটিকল উপস্থিত, সাধারণত কান্ডরোম অনুপস্থিত। অধঃত্বক আছে এবং সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডলগুলো সংযুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ এবং গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৩-৪টি।