শেয়ারFacebookWhatsApp

পানিথলি পাওয়া যায় এমন একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।

উত্তর: পানিথলি পাওয়া যায় এমন একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো- টমেটো- Solanum esculentum

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল

পানিথলি পাওয়া যায় এমন একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।

উদ্দীপক

ফাহাদ টমেটো খেতে গিয়ে ভোরবেলা গাছের পাতার কিনারায় পানি বিন্দু দেখল। ফাহাদ একটি কচি টমেটো গাছ ল্যাবে এনে পর্যবেক্ষণ করল। সে গাছটির কাণ্ড ও মূলের প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করল।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

পানিথলি পাওয়া যায় এমন একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো- টমেটো- Solanum esculentum

উত্তর

রক্ষীকোষের চারদিকে অবস্থিত সহাকারী বা সাবসিডিয়ারি কোষসমূহের অবস্থান ও সংখ্যা অনুযায়ী পত্ররন্ধ নিম্নলিখিত কয়েক প্রকার হয়ে থাকে। যথা- (i) ডায়াসাইটিকঃ ইহা দুইটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং কোষ দুইটি রক্ষীকোষের সাথে সমকোণে অবস্থান করে। চিরতা, কলসী প্রভৃতি উদ্ভিদে ডায়াসাইটিক পত্ররন্ধ্র থাকে। (ii) প্যারাসাইটিকঃ ইহা দুইটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং কোষ দুইটি রক্ষীকোষের সাথে সমান্তরালে অবস্থান করে। রঙ্গন উদ্ভিদে প্যারাসাইটিক পত্ররন্ধ্র থাকে। (iii) অ্যানিসোসাইটিকঃ ইহা তিনটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এদের মধ্যে একটি কোষ ছোট। সরিষা, তামাক, বেগুন প্রভৃতি উদ্ভিদে অ্যানিসোসাইটিক পত্ররন্ধ্র থাকে। (iv) টেট্রাসাইটিকঃ ইহা চারটি সাবসিডিয়ারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। (v) অ্যাকটিনোসাইটিকঃ ইহা অনেক গুলো লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। Ebenaceae গোত্রের উদ্ভিদে অ্যাকটিনোসাইটিক পত্ররন্ধ্র থাকে। (vi) অ্যানোমোসাইটিকঃ স্টোমাটা পরিবেষ্টনকারী কোষ গুলো সাধারণ কোষের সাথে যুক্ত থাকে। নয়নতারা ও কুমড়া জাতীয় উদ্ভিদে অ্যানোমোসাইটিক পত্ররন্ধ্র থাকে। (vii) গ্রামিনিয়াসঃ পত্ররন্ধ্র দুইটি রক্ষীকোষ এবং দুইটি সহকারী কোষ দ্বারা আবৃত থাকে। ধান, গম, আখ, ভূট্রা, ঘাস প্রভৃতি উদ্ভিদে গ্রামিনিয়াস পত্ররন্ধ্র থাকে।

উত্তর

উদ্দীপকের প্রথম লাইনের শারীতাত্ত্বিক প্রক্রিয়ার জন্য দায়ী অঙ্গের নাম হলো পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। নিচে হাইডাথোডের গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা করা হলো- গঠন: হাইডাথোড এক বিশেষ ধরনের পানি নির্মোচনকারী অঙ্গ। হাইডাথোডে একটি পানি গহ্বর বা পত্ররন্দ্রীয় গহ্বর থাকে। গহ্বরের উপরের দিকে রক্ষীকোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে। গহ্বরের নিচে কিছু অসংলগ্ন প্যারেনকাইমা কোষ থাকে, এগুলোকে এপিথেম বা এপিথেলিয়াম বলে। এপিথেমের কোষগুলো ঘন সাইটোপ্লাজমপূর্ণ, ক্ষুদ্রাকার ও পাতলা কোষপ্রাচীরযুক্ত। এপিথেমের নিচে ট্রাকিডের প্রান্ত শেষ হয়। মূলজ চাপে ট্রাকিড থেকে পানি বের হয়ে আসে তারপর এপিথেমের মাধ্যমে বিন্দু আকারে রন্দ্রপথে জমা হয়। ভোরে এসব বিন্দু দেখা যায়। অন্য সময় পানি দ্রুত বাষ্পাকারে নির্গত হয় বলে তা দেখা যায় না। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে এ ঘটনা ঘটে থাকে। কচু, টমেটো, ধান, স্ট্রবেরি, দোপাটি, প্রিমুলা, ঘাস প্রভৃতি গাছের পাতার কিনারায় হাইডাথোড বা পানিপত্ররন্ধ্র দেখা যায়। হাইডাথোডগুলো দিনের চেয়ে রাতে বেশি কার্যকর থাকে। কাজ: ১. হাইডাথোড দিয়ে সরাসরি পানি নির্গমন ঘটে। ২. পানি নির্গমন এর সময় লবণের মুক্তি ঘটে। ৩. প্রস্বেদন কম হলে পানি নির্গমন বেশি হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ফাহাদের পর্যবেক্ষণকৃত উদ্ভিদটি হলো টমেটো গাছ। টমেটো গাছ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। ফাহাদ টমেটো গাছের মূল ও কান্ড-এর প্রস্থচ্ছেদ করে যে বৈশিষ্ট্যগুলো পেলো তা নিচে বিশ্লেষণ করা হলো- question image
HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্রকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. সূর্যমুখী ii. Gnetum iii. আম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • সঠিক উত্তর নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?

Jessore · 2021

  • প্রোটোডার্ম
  • প্রোক্যাম্বিয়াম
  • গ্রাউন্ড মেরিস্টেম
  • ইন্টারক্যালারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

Rajshahi · 2021

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

Rajshahi · 2021

  • কোলেটার্স
  • শঙ্ক
  • ব্লাডার
  • স্টোম্যাটা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লাউ ii. কুমড়া iii. ড্রাসিনা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?

Dinajpur · 2022

  • সমপার্শ্বীয় মুক্ত
  • সমদ্বিপার্শীয়
  • অরীয়
  • হ্যাড্রোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কীভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? i. পানি ও খনিজ লবণ পরিবহন করে ii. প্রস্তুতকৃত খাবার পরিবহন করে iii. খাদ্য প্রস্তুত করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। নমুনাটি-

Mymensingh · 2022

  • একবীজপত্রী মূল
  • একবীজপত্রী কাণ্ড
  • দ্বিবীজপত্রী মূল
  • দ্বিবীজপত্রী কাণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.লেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?

Dhaka · 2022

  • Pteris
  • Cycas
  • Dracaena
  • Lycopodium

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? i. প্রস্বেদন ঘটায় ii. গ্যাসের আদান-প্রদান করে iii. রক্ষীকোষ বহন করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

Dinajpur · 2023

  • হাইপোডার্মিস
  • এপিব্রেমা
  • এন্ডোডার্মিস
  • পেরিসাইকেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লানিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষলেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করেউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্ট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।