শেয়ারFacebookWhatsApp

প্লাজমিড কী?

উত্তর: ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাই প্লাজমিড।

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল

প্লাজমিড কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025

উত্তর

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাই প্লাজমিড।

উত্তর

মূল ও কান্ডের ৪টি পার্থক্য নিচে দেওয়া হলো- question image

উত্তর

উদ্দীপকের চিত্র- "Q" হলো সংযুক্ত ভাস্কুলার বান্ডল। নিচে এর চিত্রসহ শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করা হলো- সংযুক্ত (Conjoint) : জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। ফ্লোয়েমের সংখ্যা ও অবস্থানের উপর নির্ভর করে সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দুইভাগে ভাগ করা হয়; যথা : (i) সমপার্শ্বীয় (Collateral) এবং (ii) সমদ্বিপার্শ্বীয় (Bicollateral)। ক.সমপার্শ্বীয় (Collateral) : এক খণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি (ফ্লোয়েম পরিধির তথা বাইরের দিকে এবং জাইলেম কেন্দ্রের তথা ভেতরের দিকে) অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে এই ভাস্কুলার বান্ডলকে আবার নিম্নলিখিত দু'ভাগে ভাগ করা হয়েছে। • মুক্ত সমপার্শ্বীয় (Open collateral) : একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন— দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যাতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। question image • বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral) : সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন- একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। question image খ. সমদ্বিপার্শ্বীয় (Bicollateral) : যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ক্লোয়েমকে বাহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অস্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে। question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত "A" ও "B" টিস্যু যথাক্রমে ফ্লোয়েম ও জাইলেম, যা এক প্রকার জটিল স্থায়ী টিস্যু। এদেরকে একত্রে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। উদ্ভিদের জীবনে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তাৎপর্য বর্ণনা করা হলো- জাইলেম: জাইলেম মূল দ্বারা শোষিত পানি ও খনিজ পাতাসহ সমগ্র দেহে পরিবহন করে নিয়ে যায়। জাইলেমের মধ্যে রয়েছে ট্রাকিড এবং ভেসেল যা পানি উঠাতে সাহায্য করে। এটি উদ্ভিদের উপরিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এছাড়া জাইলেম উদ্ভিদ দেহকে দৃঢ়তা দান করতে সহায়তা করে। ফ্লোয়েম: ফ্লোয়েম পাতায় তৈরিকৃত শর্করা জাতীয় খাদ্য দ্রবীভূত অবস্থায় সমগ্র দেহে পৌছে দেয়। ফ্লোয়েমে সিভনল ও সঙ্গীকোষ থাকে, যা খাদ্যের পরিবহন কার্য সম্পন্ন করে। ফ্লোয়েম উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এবং শক্তি সরবরাহের জন্য অপরিহার্য। অতএব জাইলেম এবং ফ্লোয়েম একসাথে উদ্ভিদের জীবনে পুষ্টি পরিবহন ও পানি সরবরাহ নিশ্চিত করে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য এবং উদ্ভিদকে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকেও রক্ষা করতে সহায়তা করে।
HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্রশহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. সূর্যমুখী ii. Gnetum iii. আম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • সঠিক উত্তর নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?

Jessore · 2021

  • প্রোটোডার্ম
  • প্রোক্যাম্বিয়াম
  • গ্রাউন্ড মেরিস্টেম
  • ইন্টারক্যালারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

Rajshahi · 2021

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

Rajshahi · 2021

  • কোলেটার্স
  • শঙ্ক
  • ব্লাডার
  • স্টোম্যাটা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লাউ ii. কুমড়া iii. ড্রাসিনা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?

Dinajpur · 2022

  • সমপার্শ্বীয় মুক্ত
  • সমদ্বিপার্শীয়
  • অরীয়
  • হ্যাড্রোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কীভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? i. পানি ও খনিজ লবণ পরিবহন করে ii. প্রস্তুতকৃত খাবার পরিবহন করে iii. খাদ্য প্রস্তুত করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। নমুনাটি-

Mymensingh · 2022

  • একবীজপত্রী মূল
  • একবীজপত্রী কাণ্ড
  • দ্বিবীজপত্রী মূল
  • দ্বিবীজপত্রী কাণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.লেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?

Dhaka · 2022

  • Pteris
  • Cycas
  • Dracaena
  • Lycopodium

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? i. প্রস্বেদন ঘটায় ii. গ্যাসের আদান-প্রদান করে iii. রক্ষীকোষ বহন করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

Dinajpur · 2023

  • হাইপোডার্মিস
  • এপিব্রেমা
  • এন্ডোডার্মিস
  • পেরিসাইকেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লানিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষলেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করেউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্ট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।