উদ্দীপকে উল্লেখিত নমুনা দুটি যথাক্রমে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের কান্ড এবং মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য বিদ্যমান। নিচে তা ব্যাখ্যা করা হলো-
একবীজপত্রী উদ্ভিদের কান্ড
একবীজপত্রী উদ্ভিদের মূল
১. এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে, তবে কোনো রোম থাকে না।
১. এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে।
২. হাইপোডার্মিস যদি থাকে, তবে ফ্লেরেনকাইমা কোষ বিশিষ্ট।
২. হাইপোডার্মিস অনুপস্থিত।
৩. এন্ডোডার্মিস থাকে না।
৩. এন্ডোডার্মিস থাকে এবং তা গোলাকার।
৪. পেরিসাইকল অনুপস্থিত।
৪. মূলে পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত।
৫. ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ এবং বিক্ষিপ্তভাবে গ্রাউন্ড টিস্যুতে ছাড়নো থাকে।
৫. ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন বলয়ে সজ্জিত থাকে।
৬. জাইলেম এন্ডার্ক। অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে।
৬. জাইলেম এক্সার্ক। অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে।