উদ্দিপকের প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াদ্বয় হলোঃ সালোকসংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া। প্রক্রিয়া দুটি পরস্পর নির্ভরশীল তবে এদের গুরুত্ব সমান। আলোকশক্তিকে শোষণ করে তা সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস এ প্রক্রিয়ায় প্রয়োজন হয় CO2, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। উৎপন্ন হয় কার্বোহাইড্রেট বা শর্করা এবং O2 । CO2 ব্যবহৃত হয় কার্বোহাইড্রেট তৈরির জন্য, পানি ব্যবহৃত হয় রাসায়নিক শক্তি হিসেবে NADPH + H+ তৈরির জন্য। জীবজগতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এ প্রক্রিয়ায় প্রাণিজগতের সমুদয় খাদ্য উদ্ভিদজগৎ প্রস্তুত করে থাকে। কাজেই এ প্রক্রিয়ার উপর প্রত্যক্ষভাবে উদ্ভিদ জগৎ এবং পরোক্ষভাবে মানুষসহ সমস্ত জীবজগৎ নির্ভরশীল। আমরা কাজকর্ম, চলাফেরা, দৌড়, কুস্তি ইত্যাদিতে যে শক্তি খরচ করি তা আসে খাদ্য হতে, আর খাদ্য তৈরির প্রাথমিক বা মূল প্রক্রিয়া হল সালোকসংশ্লেষণ। আবার, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 শোষিত হয় এবং O2 উৎপন্ন হয়। মানব সভ্যতার জন্য প্রয়োজনীয় কয়লা, পেট্রোল, রেয়ন, সেলোফেন, ফিল্ম, কাগজ, রবার, কুইনাইন, মরফিন, রেসারপিন ইত্যাদি সব কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফল। মোটকথা উদ্ভিদ ও প্রাণী তথ্য সমগ্র জীবজগৎ তাদের খাদ্য, শক্তি ও জীবনসভার জন্য সম্পূর্ণভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অপরদিকে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈবযৌগ জারিত হয়, ফলে জৈবযৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয়, তাকে শ্বসন বলে। কার্বোহাইড্রেট (শর্করা), প্রোটিন (আমিষ), চর্বি এবং জৈবিক অ্যাসিডসমূহ শ্বসনিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। সূর্যালোকের আলোকশক্তিই এসব বস্তুতে রাসায়নিক স্থিরশক্তি হিসেবে জমা থাকে এবং শ্বসনের ফলে স্থিরশক্তি গতিশক্তি হিসেবে নির্গত হয়। নিম্মে এই জৈবিক প্রক্রিয়াটি দেয়া হলোঃ C6H12O6 + 6O 2 + 6H2O + 36 ADP + 36 [গণিত] = 6CO2 + 12 H2O + 36 ATP যে কোনো জীবের জীবনে শ্বসনের গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ বা প্রাণীর প্রতিটি সঞ্জীব কোনেই শ্বসন প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে। শ্বসন প্রক্রিয়া বন্ধ হওয়া মানেই জীব বা সেই জীব কোষের মৃত্যু । শক্তি উৎপাদন ছাড়াও এ প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার ও জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবনের অন্যান্য জৈবিক কার্যক্রমেও সহায়তা করে। সুতরাং একথা বলা যায় যে, সালোক্সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া দুটি পরস্পর নির্ভরশীল আর এদের গুরুত্ব সমানভাবে অপরিহার্য।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দিপকের প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা …
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর