শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক এর "T" এর গঠন ব্যাখা কর।

উত্তর: উদ্দিপকের 'T [গণিত] অংশ হচ্ছে নিউক্লিয়াস। ইউক্যারিওটিক কোষে ঘন, প্রায় গোলাকার ও পদার্থবেষ্টিত যে প্রোটোপ্লাজমীয় অংশটি বংশগতি পদার্থ বহন করে এবং সাইটোপ্লাজমের অত্যাবশ্যকীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে নিউক্লিয়াস বলে । নিউক্লিয়াসের ৪টি অংশ দেখা যায়। এগুলো হল- (ক) নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ: সমগ্র নিউক্লিয়াস যে দ্বি-ঝিল্লিবিশিষ্ট আবরণে আবৃত, তাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বলে। দুই ঝিল্লির মধ্যবর্তী, তরল পদার্থ পূর্ণ এবং ১০-১৫ nm চওড়া স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান বলে। এ স্থানসহ বহিঃঝিল্লি নানাস্থানে এন্ডোপ্লাজমিক জালিকার সঙ্গে অভিন্ন যুক্ত থাকে। বহি:ঝিল্লিতে রাইবোসোমও থাকে। নিউক্লিয়ার মেমব্রেনে প্রায় ৩০০টি ৪০-১০০ nm ব্যাসযুক্ত রন্ধ্র রয়েছে। (খ) নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়াস মেমব্রেনে আবদ্ধ স্বচ্ছ, অর্ধতরল ও দানাদার তরল পদার্থকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ বলে। নিউক্লিওপ্লাজমে DNA, RNA, ফসফোপ্রোটিন, হিস্টোন, বিভিন্ন এনজাইম, নানা ধরনের খনিজ লবণ ইত্যাদি থাকে। (গ) নিউক্লিওলাস: নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন অংশ যা স্ফীত ও RNA সমৃদ্ধ, তাকে নিউক্লিওলাস বলে। এটি বিশেষ ক্রোমোসোম খন্ডের সঙ্গে লাগানো থাকে। ঐ বিশেষ খন্ডটিকে নিউক্লিওলাস অর্গানাইজার বলে। ক্রোমাটিন: কোষচক্রের ইন্টারফেজ দশায় নিউক্লিয়াসের ভেতর DNA এবং হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিননির্মিত যে সূত্রাকার গঠন দেখা যায়, তাকে ক্রোমাটিন বলে। কোষ বিভাজনের সময় ক্রোমাটিন পেঁচিয়ে ঘন হয়ে যে পুরু দন্ডাকার গড়নে রূপ নেয়, তার নাম ক্রোমোসোম। ক্রোমাটিনের একককে নিউক্লিওসোম বলে।

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল

উদ্দীপক এর "T" এর গঠন ব্যাখা কর।

Rajshahi · 2023

উত্তর

পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে।

উত্তর

মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। এ প্রকার টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তাই এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। এদের বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে থাকে। উদাহরণ: ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় ভাজক টিস্যু।

উত্তর

উদ্দিপকের 'TT^{\prime} অংশ হচ্ছে নিউক্লিয়াস। ইউক্যারিওটিক কোষে ঘন, প্রায় গোলাকার ও পদার্থবেষ্টিত যে প্রোটোপ্লাজমীয় অংশটি বংশগতি পদার্থ বহন করে এবং সাইটোপ্লাজমের অত্যাবশ্যকীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে নিউক্লিয়াস বলে । নিউক্লিয়াসের ৪টি অংশ দেখা যায়। এগুলো হল- (ক) নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ: সমগ্র নিউক্লিয়াস যে দ্বি-ঝিল্লিবিশিষ্ট আবরণে আবৃত, তাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ বলে। দুই ঝিল্লির মধ্যবর্তী, তরল পদার্থ পূর্ণ এবং ১০-১৫ nm চওড়া স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান বলে। এ স্থানসহ বহিঃঝিল্লি নানাস্থানে এন্ডোপ্লাজমিক জালিকার সঙ্গে অভিন্ন যুক্ত থাকে। বহি:ঝিল্লিতে রাইবোসোমও থাকে। নিউক্লিয়ার মেমব্রেনে প্রায় ৩০০টি ৪০-১০০ nm ব্যাসযুক্ত রন্ধ্র রয়েছে। (খ) নিউক্লিওপ্লাজম: নিউক্লিয়াস মেমব্রেনে আবদ্ধ স্বচ্ছ, অর্ধতরল ও দানাদার তরল পদার্থকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ বলে। নিউক্লিওপ্লাজমে DNA, RNA, ফসফোপ্রোটিন, হিস্টোন, বিভিন্ন এনজাইম, নানা ধরনের খনিজ লবণ ইত্যাদি থাকে। (গ) নিউক্লিওলাস: নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন অংশ যা স্ফীত ও RNA সমৃদ্ধ, তাকে নিউক্লিওলাস বলে। এটি বিশেষ ক্রোমোসোম খন্ডের সঙ্গে লাগানো থাকে। ঐ বিশেষ খন্ডটিকে নিউক্লিওলাস অর্গানাইজার বলে। ক্রোমাটিন: কোষচক্রের ইন্টারফেজ দশায় নিউক্লিয়াসের ভেতর DNA এবং হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিননির্মিত যে সূত্রাকার গঠন দেখা যায়, তাকে ক্রোমাটিন বলে। কোষ বিভাজনের সময় ক্রোমাটিন পেঁচিয়ে ঘন হয়ে যে পুরু দন্ডাকার গড়নে রূপ নেয়, তার নাম ক্রোমোসোম। ক্রোমাটিনের একককে নিউক্লিওসোম বলে।

উত্তর

উদ্দীপকে আলোচিত স্থায়ী পরিবহণ টিস্যু দুটি হলো জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জটিল স্থায়ী টিস্যু সাধারণত একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত এবং সম্মিলিতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে। কাজ, অবস্থান ও গঠন প্রকৃতি অনুযায়ী জটিল টিস্যু প্রধানত দু'প্রকার। যথা : (ক) জাইলেম টিস্যু এবং (খ) ফ্লোয়েম টিস্যু। এ দু'প্রকার টিস্যু একত্রে পরিবহনতন্ত্র গঠন করে এ টিস্যু মূল থেকে পাতা পর্যন্ত বিস্তৃত। খাদ্যদ্রব্য ও পানি। পরিবহন করাই এ টিস্যুর প্রধান কাজ। চার প্রকার উপাদান দিয়ে জাইলেম টিস্যু গঠিত। এগুলো হলোঃ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা । পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা। কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত হয়, আবার কিছু ভেসেল কোষ বড় গর্তযুক্ত হয়। সরু গর্তযুক্ত ভেসেল কোষকে প্রোটোজাইলেম বলা হয়। আসলে এরা প্রথমে সৃষ্টি হয় বলে এদের নাম হয়েছে আদিজাইলেম বা প্রোটোজাইলেম। অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয় বলে বড় গর্তযুক্ত ভেসেল কোষকে মেটাজাইলেম বলা হয়। আবৃতবীজী উদ্ভিদের মূলে মেটাজাইলেম স্টিলির কেন্দ্রের দিকে অবস্থিত থাকে এবং প্রোটোজাইলেন স্টিলের পরিধির দিকে থাকে। কাণ্ডে এদের অবস্থান ঠিক উল্টো; অর্থাৎ কাণ্ডের ভাস্কুলার বান্ডলে মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে বিনান্ত থাকে, একে এন্ডার্ক (\end{arch}) বলে। মূলের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে, একে এক্সার্ক (exarch) বলে। পাতায় প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্র এবং পরিধি দুই দিকে বিন্যস্ত থাকে, একে মেসার্ক (mesarch) বলে। অপরদিকে, ফ্লোয়েম টিস্যু সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার— এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে গঠিত। সঙ্গীকোষের নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন এবং কোষগহ্বর ছোট থাকে। পরিণত সিভনল বা সিডকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। ।নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। পাটের আঁশ বাস্ট ফাইবার। জাইলেম ফ্লোয়েম টিস্যু উদ্ভিদদেহে খাদ্যের কাঁচামাল (পানি, খনিজ লবণ ইত্যাদি) ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে বলে এদের পরিবহন টিস্যু বলে।
HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. সূর্যমুখী ii. Gnetum iii. আম নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • সঠিক উত্তর নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?

Jessore · 2021

  • প্রোটোডার্ম
  • প্রোক্যাম্বিয়াম
  • গ্রাউন্ড মেরিস্টেম
  • ইন্টারক্যালারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?

Rajshahi · 2021

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?

Rajshahi · 2021

  • কোলেটার্স
  • শঙ্ক
  • ব্লাডার
  • স্টোম্যাটা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লাউ ii. কুমড়া iii. ড্রাসিনা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?

Dinajpur · 2022

  • সমপার্শ্বীয় মুক্ত
  • সমদ্বিপার্শীয়
  • অরীয়
  • হ্যাড্রোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কীভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? i. পানি ও খনিজ লবণ পরিবহন করে ii. প্রস্তুতকৃত খাবার পরিবহন করে iii. খাদ্য প্রস্তুত করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, ভাস্কুলার বান্ডল ৯টি এবং কিছু এককোষী রোম আছে। নমুনাটি-

Mymensingh · 2022

  • একবীজপত্রী মূল
  • একবীজপত্রী কাণ্ড
  • দ্বিবীজপত্রী মূল
  • দ্বিবীজপত্রী কাণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.লেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?

Dhaka · 2022

  • Pteris
  • Cycas
  • Dracaena
  • Lycopodium

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করে? i. প্রস্বেদন ঘটায় ii. গ্যাসের আদান-প্রদান করে iii. রক্ষীকোষ বহন করে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2023

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

Dinajpur · 2023

  • হাইপোডার্মিস
  • এপিব্রেমা
  • এন্ডোডার্মিস
  • পেরিসাইকেল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : উপরের চিত্রটি বহন করে কোনটির মূলে? i. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার?বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কী বলে?নিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়— i. লানিজের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ভাস্কুলার বান্ডলের নাম কী?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মি. 'ক' ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষলেপ্টোসেন্টিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি নিচের কোন বৈশিষ্ট্য বহন করেউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টউদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্ট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।