উদ্দিপকের 'S [গণিত] থেকে সৃষ্ট দুই ধরনের স্থায়ী পরিবহণ টিস্যুর তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত স্থায়ী পরিবহণ টিস্যু দুটি হলো জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। জটিল স্থায়ী টিস্যু সাধারণত একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত এবং সম্মিলিতভাবে একই ধরনের কাজ সম্পন্ন করে। কাজ, অবস্থান ও গঠন প্রকৃতি অনুযায়ী জটিল টিস্যু প্রধানত দু'প্রকার। যথা : (ক) জাইলেম টিস্যু এবং (খ) ফ্লোয়েম টিস্যু। এ দু'প্রকার টিস্যু একত্রে পরিবহনতন্ত্র গঠন করে এ টিস্যু মূল থেকে পাতা পর্যন্ত বিস্তৃত। খাদ্যদ্রব্য ও পানি। পরিবহন করাই এ টিস্যুর প্রধান কাজ। চার প্রকার উপাদান দিয়ে জাইলেম টিস্যু গঠিত। এগুলো হলোঃ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা । পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা। কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত হয়, আবার কিছু ভেসেল কোষ বড় গর্তযুক্ত হয়। সরু গর্তযুক্ত ভেসেল কোষকে প্রোটোজাইলেম বলা হয়। আসলে এরা প্রথমে সৃষ্টি হয় বলে এদের নাম হয়েছে আদিজাইলেম বা প্রোটোজাইলেম। অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয় বলে বড় গর্তযুক্ত ভেসেল কোষকে মেটাজাইলেম বলা হয়। আবৃতবীজী উদ্ভিদের মূলে মেটাজাইলেম স্টিলির কেন্দ্রের দিকে অবস্থিত থাকে এবং প্রোটোজাইলেন স্টিলের পরিধির দিকে থাকে। কাণ্ডে এদের অবস্থান ঠিক উল্টো; অর্থাৎ কাণ্ডের ভাস্কুলার বান্ডলে মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে বিনান্ত থাকে, একে এন্ডার্ক ( [গণিত] ) বলে। মূলের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে, একে এক্সার্ক (exarch) বলে। পাতায় প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্র এবং পরিধি দুই দিকে বিন্যস্ত থাকে, একে মেসার্ক (mesarch) বলে। অপরদিকে, ফ্লোয়েম টিস্যু সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার— এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে গঠিত। সঙ্গীকোষের নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন এবং কোষগহ্বর ছোট থাকে। পরিণত সিভনল বা সিডকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। ।নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। পাটের আঁশ বাস্ট ফাইবার। জাইলেম ফ্লোয়েম টিস্যু উদ্ভিদদেহে খাদ্যের কাঁচামাল (পানি, খনিজ লবণ ইত্যাদি) ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে বলে এদের পরিবহন টিস্যু বলে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দিপকের 'S থেকে সৃষ্ট দুই ধরনের স্থায়ী পরিবহণ টিস্যুর তুলনামূলক …
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর