উদ্ভিদদেহে 'A [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত "A" দ্বারা পত্ররন্দ্রকে বুঝানো হয়েছে। পাতার ঊর্ধ্ব ও নিম্নত্বকে পত্ররন্ধ্র অবস্থান করে। উদ্ভিদদেহে জৈবনিক কাজে পত্ররন্দ্রের ভূমিকা অপরিসীম। নিচে তা বিশ্লেষণ করা হলো- পত্ররন্দ্রের মাধ্যমে শতকরা ৯৫ ভাগ প্রস্বেদন হয় যা পত্ররন্দ্রীয় প্রস্বেদন নামে পরিচিত। প্রস্বেদন প্রক্রিয়া উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ জৈবনিক প্রক্রিয়া। পাতা ও অন্যান্য অংশে পানি ও খাদ্যরস পৌঁছানো অপরিহার্য। প্রস্বেদনের ফলে বাহিকানালিতে পানির যে টান পড়ে তা সরাসরি পানিকে জাইলেম ভেসেলের মাধ্যমে মূল হতে কান্ড হয়ে পাতা পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে। এ পানির সাথে মূল কর্তৃক শোষিত খনিজ পদার্থ তথা সামগ্রিকভাবে খাদ্যরস উপরে উত্থিত হয়। পানি ও খনিজ লবণ পরিশোষণ একটি গুরুত্বপূর্ণ জৈবনিক কার্যাবলি যা পত্ররন্দ্রের মাধ্যমে প্রস্বেদনের ফলে সৃষ্ট বাহিকা নালিতে টানের ফলে সৃষ্টি হয়। এছাড়া এর মাধ্যমে পাতা ও অন্যান্য অংশে খনিজ লবণ পৌঁছানো, সকল কোষে পানি সরবরাহ, পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রিত হয়। সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির জন্য পানির প্রয়োজন হয়। পত্ররন্দ্রের মাধ্যমে প্রস্বেদনের ফলে বিপুল পরিমাণ পানি সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। কোষ বিভাজনের জন্য কোষের স্ফীতি অবস্থার প্রয়োজন। প্রস্বেদন পরোক্ষভাবে এ স্ফীতি অবস্থা এবং পরোক্ষভাবে কোষ বিভাজনের সহায়তা করে। পত্ররন্দ্রের মাধ্যমে প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বাড়ে। ফলে অভিস্রবণ প্রক্রিয়া ঘটার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এবং অভিস্রবণ ঘটে। উপরের আলোচনা হতে বুঝা যায় যে, পত্ররন্দ্রের মাধ্যমে উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিশোষণ, সালোকসংশ্লেষণ, অভিস্রবণ এর মতো গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদিত হয়।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্ভিদদেহে 'A এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর