উদ্দীপকের টিস্যুতন্ত্র গঠনকারী টিস্যুসমুহের বিন্যাস বিভিন্ন উদ্ভিদে একই কি? যুক্তি দাও।
উত্তর: উদ্ভিদদেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল পানি খনিজ লবণ ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে তাকে পরিবহন টিস্যু বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পরিবহন টিস্যু। টিস্যুতন্ত্র গঠনকারী টিস্যুসমুহের বিন্যাস বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন। জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর অবস্থান করে তাহলে তাকে সমপ্বার্শীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদে এই ধরনের বান্ডল দেখা যায়।দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে মুক্ত সমপার্শ্বীয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। পুষ্পক উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। Petris, Lycopodium ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল জাইলেম কেন্দ্রিক। Dracaena উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ফ্লোয়েম কেন্দ্রিক। একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক। দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা ২-৪ টি। ভাস্কুলার বান্ডল মূলের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকে। সুতরাং বলা যায়, টিস্যুতন্ত্র গঠনকারী টিস্যুসমুহের বিন্যাস উদ্দীপকের উদ্ভিদটি বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের টিস্যুতন্ত্র গঠনকারী টিস্যুসমুহের বিন্যাস বিভিন্ন উদ্ভিদে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ অবস্থান অনুসারে কোষের প্রকারভেদ (ডায়াগ্রামেটিক)উত্তর