উদ্দীপকে নির্দেশিত 'P [গণিত] ও 'R [গণিত] এর মধ্যে তুলনা করো।
উত্তর: উদ্দীপকে P হলো সংযুক্ত ভাস্কুলার বান্ডল এবং R হলো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। নিচে এদের তুলনা করা হলো - i. সংযুক্ত ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে পাশাপাশি সংযুক্তভাবে অবস্থান করে। অন্যদিকে, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে যেকোনো একটি অপরটিকে বেষ্টন করে অবস্থান করে। ii. সংযুক্ত ভাস্কুলার বান্ডল প্রধানত দু-প্রকার। যথা- সমপার্শীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রের দিকে এবং ফ্লোয়েম পরিধির দিকে অবস্থান করে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম টিস্যুর উভয় পার্শ্বে ফ্লোয়েম অবস্থান করে। এখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দু-ধরনের। যথা- সমপার্শ্বীয় বদ্ধ ও সমপার্শ্বীয় মুক্ত। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দু প্রকার। যথা- হ্যাড্রোসেন্ট্রিক ও লেপ্টোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিকের ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং একে বেষ্টন করে চতুর্দিকে ফ্লোয়েম থাকে। আবার, লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হয়। iii. সংযুক্ত ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে a জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকতে পারে (যেমন- সমপার্শ্বীয় মুক্ত ও সমদ্বিপার্শ্বীয়)। আবার ক্যাম্বিয়াম নাও থাকতে পারে (যেমন- সমপার্শ্বীয় বদ্ধ)। অন্যদিকে, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে কখনই ক্যাম্বিয়াম থাকে না,- এরা বদ্ধ প্রকৃতির । iv. উভয় প্রকার ভাস্কুলার বান্ডল উদ্ভিদর কান্ডে দেখতে পাওয়া যায়। এদের মূলে দেখা যায় না। তবে সংযুক্ত ভাস্কুলার বান্ডল অধিকাংশ ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদে এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল অধিকাংশ ক্ষেত্রে টেরিডোফাইটে দেখা যায়। v. সংযুক্ত ভাস্কুলার বান্ডলের উপস্থিতি উন্নত উদ্ভিদকে নির্দেশ করলেও কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের উপস্থিতি তুলনামূলকভাবে অনুন্নত উদ্ভিকে নির্দেশ করে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত 'P ও 'R এর মধ্যে তুলনা করো।
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর