'উদ্দীপকে উল্লিখিত নমুনা দুটির ভাস্কুলার বান্ডল পৃথক'—বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নমুনা দুইটি হলো একবীজপত্রী উদ্ভিদের মূল ও একবীজপত্রী উদ্ভিদের কান্ড।এদের ভাস্কুলার বান্ডল পৃথক। একবীজপত্রী উদ্ভিদের মূলের ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী মূলরোম থাকে। একবীজপত্রী উদ্ভিদের কান্ডে কিউটিকল থাকে।একবীজপত্রী উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় এবং একবীজপত্রী উদ্ভিদের কান্ডে সংযুক্ত ভাস্কুলার বান্ডল দেখা যায়। জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এদের দুইভাগে ভাগ করা হয়; যথা : (i) সমপার্শ্বীয় এবং (ii) সমদ্বিপার্শ্বীয় । সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলকে ২ ভাগে ভাগ করা হয়। a) বদ্ধ : জাইলেম ও ফ্লোয়েম এর মাঝে ক্যাম্বিয়াম থাকে না। যেমন- একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। b) মুক্ত: জাইলেম ও ফ্লোয়েম এর মাঝে ক্যাম্বিয়াম থাকে।যেমন- দ্বিবীজপত্রী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়,একবীজপত্রী উদ্ভিদের মূল ও একবীজপত্রী উদ্ভিদের কান্ড এদের ভাস্কুলার বান্ডল পৃথক অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডল ও একবীজপত্রী উদ্ভিদের কান্ডে সংযুক্ত, সমপার্শ্বীয়,বদ্ধ ভাস্কুলার বান্ডল দেখা যায়।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
'উদ্দীপকে উল্লিখিত নমুনা দুটির ভাস্কুলার বান্ডল পৃথক'—বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর