X ও Y এর অবস্থানের ভিত্তিতে উদ্দীপকের চিত্র-১ দ্বারা নির্দেশিত টিস্যু বিভিন্ন ধরনের হয়ে থাকে- বিশ্লেষণ কর।
উত্তর: X ও Y এর অবস্থানের ভিত্তিতে উদ্দীপকের চিত্র-১ দ্বারা নির্দেশিত টিস্যু বিভিন্ন ধরনের হয়ে থাকে X হচ্ছে ফ্লোয়েম Y হচ্ছে জাইলেম। জাইলেম ও ফ্লোয়েম তুলনা মূলক অবস্থানের উপর নির্ভর করে ভাসকুলার বান্ডলকে তিনভাগে ভাগ করা হয়। জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলা হয়। সংযুক্ত (Conjoint): জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাঙ্গুলার বান্ডল বলে। ফ্লোয়েমের সংখ্যা অবস্থানের উপর নির্ভর করে সংযুক্ত ভাঙ্গুলার বান্ডল। আবার দু'ভাগে ভাগ করা হয়েছে: যথা- ১) সমপার্শ্বীয় (collateral) এবং ২) সমদ্বিপার্শ্বীয় (bicollateral)। সমপার্শ্বীয় (Collateral): এক খণ্ড ফ্লোয়েম টিসু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি ফ্লোয়েম পরিধির তথা বাইরের দিকে এবং জাইলেম কেন্দ্রের তথা ভেতরের দিকে অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় রংযুক্ত ভাঙ্গুলার বান্ডল বলে পুস্পক উদ্ভিদের কান্ডে এ ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে এই ভাস্কুলার বান্ডলকে আবার নিম্নলিখিত দু'ভাগে ভাগ করা হয়েছে। মুক্ত সমপার্শ্বীয় (Open collateral): একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral): সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বন্ধ সমপার্শ্বীয়-ভাস্কুলার বান্ডল বলে; যেমন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাঙ্গুলার বান্ডল।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
X ও Y এর অবস্থানের ভিত্তিতে উদ্দীপকের চিত্র-১ দ্বারা নির্দেশিত টিস্…
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর