X ও Y এর পারস্পরিক অবস্থান উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত 'X [গণিত] ও 'Y [গণিত] দ্বারা ফ্লোয়েম ও জাইলেমকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েম এর পারস্পরিক অবস্থান উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- জাইলেম টিস্যু সাধারণত পানি ও খনিজ লবণ পরিবহন করে। কিন্তু ফ্লোয়েম টিস্যু খাদ্য পরিবহন করে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে এবং এদের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে, তবে এদের মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এ ধরনের গঠনকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয়। অনেক সময় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম অবস্থান করে এবং জাইলেমের উভয় পার্শ্বে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্ত সমদ্বিপার্শ্বীয়। কুমড়া কাণ্ডে এ ধরনের গঠন দেখা যায়। টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ কাণ্ডে কখনও জাইলেমকে ঘিরে ফ্লোয়েম, আবার কখনও ফ্লোয়েমকে ঘিরে জাইলেম অবস্থান করে। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ বিক্ষিপ্তভাবে অবস্থান করে, কিন্তু দ্বিবীপজত্রী উদ্ভিদ কান্ডে এরা বৃত্তাকারে অবস্থান করে। উদ্ভিদ মূলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে বান্ডল গঠন না করে পৃথক পৃথকভাবে সজ্জিত থাকে। এ ধরনের গঠনকে অরীয় প্রকৃতির গঠন বলে। সুতরাং উপরের আলোচনা থেকে সহজেই বুঝা যায় যে, উদ্দীপকে 'X [গণিত] ও 'Y [গণিত] টিস্যুর পারস্পারিক অবস্থান উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
X ও Y এর পারস্পরিক অবস্থান উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গ শনাক্তকরণে গুরুত্বপ…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর