উৎপত্তি ও কাজের ভিন্নতার উপর নির্ভর করে উদ্দীপকের টিস্যু বিভিন্ন রকমের হয় উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক উদ্ভিদের যে টিস্যু নিয়ে আলোচনা করলেন তা হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যু কোষগুচ্ছের উৎপত্তি ও কাজের ভিন্নতার উপর নির্ভর করে টিস্যু বিভিন্ন রকমের হয়। নিচে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো- উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ : উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু ৩ প্রকার। যথা : ১. প্রারম্ভিক ভাজক টিস্যু : মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এ অঞ্চল থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। ২. প্রাইমারি ভাজক টিস্যু : যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায়ই উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। ৩. সেকেন্ডারি ভাজক টিস্যু : যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময় উৎপন্ন হয়, তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে । এটি উদ্ভিদের ভ্রুনাবস্থার অনেক পরে সৃষ্টি হয়। কাজ অনুসারে : কর্মপ্রক্রিয়া অনুসারে ভাজক টিস্যুকে নিম্নলিখিত তিন ভাগে ভাগ করা হয় : ১. প্রোটোডার্ম : যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। মূল, কাণ্ড ও এদের শাখা-প্রশাখার ত্বক (এপিডার্মিস বা এপিব্লেমা) সৃষ্টি করা হলো প্রোটোডার্ম-এর কাজ ২. প্রোক্যাম্বিয়াম : ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ । ৩. গ্রাউন্ড মেরিস্টেম : শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উৎপত্তি ও কাজের ভিন্নতার উপর নির্ভর করে উদ্দীপকের টিস্যু বিভিন্ন রক…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর