উদ্দীপকের নমুনা A এবং C-তে উল্লিখিত উদ্ভিদ দুটির পরিবহন কলাগুচ্ছের বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নমুনা 'A [গণিত] এবং নমুনা 'C [গণিত] এর উদ্ভিদ দুটি হলো... দ্বিবীজপত্রী উদ্ভিদ কাঁঠাল ও কুমড়া গাছ । নিচে উদ্ভিদ দুটির (কাঁঠাল ও কুমড়া) পরিবহন কলাগুচ্ছের বর্ণনা করা হলো- আমরা জানি, জাইলেম ও ফ্লোয়েম নিয়ে গঠিত উদ্ভিদের সংবহনে অংশগ্রহণকারী টিস্যুগুচ্ছকে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ বলে। সাধারণত কাণ্ডে বিদ্যমান জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে থেকে বান্ডল গঠন করে কিন্তু মূলে এরা পৃথক ব্যাসার্ধে থেকে বান্ডল গঠন করে। দ্বিবীজপত্রী উদ্ভিদের (কাঁঠাল ও ভূট্টা) কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে এবং এদের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্তসমপার্শ্বীয়। অনেক সময় দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম অবস্থান করে এবং জাইলেমের উভয় পার্শ্বে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্ত সমদ্বিপার্শ্বীয় কুমড়া কাণ্ডে এ ধরনের গঠন দেখা যায়। আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে বান্ডল গঠন না করে পৃথক পৃথকভাবে সজ্জিত থাকে। এ ধরনের গঠনকে অরীয় প্রকৃতির গঠন বলে। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের (কাঁঠাল ও কুমড়া) মূলে ভাস্কুলার বান্ডলের সংখ্যা ৫ এর কম (সাধারণত ২-৪ টি) থাকে। সুতরাং আলোচনা থেকে বুঝা যায় যে পরিবহন' কলাগুচ্ছ অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান ও গঠন উদ্ভিদের অংশ ভেদে ভিন্ন।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের নমুনা A এবং C-তে উল্লিখিত উদ্ভিদ দুটির পরিবহন কলাগুচ্ছের …
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর