উভয় স্লাইডে পর্যবেক্ষিত কোষগুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর। ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম স্লাইডের কোষগুলো হলো ভাজক টিস্যু এবং দ্বিতীয় স্লাইডের কোষগুলো হলো স্থায়ী টিস্যু। নিচে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন, অপরদিকে স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম । ২. ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভূজাকার বা ষড়ভূজাকার হয়, অন্যদিকে স্থায়ীটিস্যুর কোষগুলো আকারে সাধারণত গোলাকার, ডিম্বাকার, বহুভূজাকার ইত্যাদি হয় । ৩. ভাজক টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট, অপরদিকে স্থায়ী টিস্যুর কোষগুলো পুরু কোষপ্রাচীর যুক্ত হয় । ৪. ভাজক টিস্যুর কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং সাইটোপ্লাজম ঘন, কিন্তু স্থায়ী টিস্যুর কোষের নিউক্লিয়াস আকারে ছোট এবং সজীব কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম, মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন ।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উভয় স্লাইডে পর্যবেক্ষিত কোষগুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর। ।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর