P এবং Q চিহ্নিত অংশের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রের শ্রেণিবিভাগ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত P এবং Q হলো যথাক্রমে ফ্লোয়েম এবং জাইলেম। জাইলেম ও ফ্লোয়েম নিয়ে গঠিত উদ্ভিদের সংবহনে অংশগ্রহণকারী টিস্যুগুচ্ছকে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ বলে। সাধারণত কাণ্ডে বিদ্যমান জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে থেকে বান্ডল গঠন করে, কিন্তু মূলে এরা পৃথক ব্যাসার্ধে থেকে বান্ডল গঠন করে। নিচে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্রের শ্রেণিবিভাগ আলোচনা করা হলো— জাইলেম ও ফ্লায়েমের পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায়- ১. সংযুক্ত ভাস্কুলার বান্ডল : জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এটিকে আবার দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা- (i) সমপার্শ্বীয় : যে সংযুক্ত ভাস্কুলার বাড়লে জাইলেম ও ফ্লোয়েম একত্রে সংযুক্তভাবে একই ব্যাসার্ধে অবস্থান করে এবং ফ্লোয়েম বাইরের দিকে ও জাইলেম ভেতরের দিকে বিন্যস্ত থাকে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। জাইলেম ও ফ্লোয়োমের মধ্যে যখন ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু উপিস্থত থাকে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে এবং ক্যাখিয়াম যখন অনুপস্থিত থাকে, তখন তাকে বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। (ii) সমদ্বিপার্শ্বীয় : যে সংযুক্ত ভাস্কুলার বান্ডলে একই ব্যাসার্ধের মাঝখানে জাইলেম এবং তার দু'পাশে (বাইরের ও ভিতরের দিকে) ক্যাম্বিয়াম ও ফ্লোয়েম থাকে। তখন তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। ২. অরীয় ভাস্কুলার বান্ডল : যে ভাস্কুলার বান্ডল জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন • ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং জাইলেম বান্ডল ও ফ্লোয়েম বান্ডল ভিন্ন। "ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। ৩. কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল : জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর যেকোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে রাখে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। এটিকে দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা— i. হ্যাড্রোসেন্ট্রিক : এক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণরূপে ঘিরে রাখে। ii. লেপ্টোসেন্ট্রিক : এক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
P এবং Q চিহ্নিত অংশের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রের শ্রেণিবিভাগ আলোচ…
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর