দ্বিতীয় উদ্ভিদটির মূলের অন্তর্গঠন চিত্রসহ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উদ্ভিদটি হলো কচু গাছ। কচু গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ। নিচে কচু গাছের মূল (অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূল) এর অন্তর্গঠন চিত্রসহ ব্যাখ্যা করা হলো- ১. মূলত্বক : একস্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ সমন্বয়ে এটি গঠিত। এর কতকগুলো কোষ লম্বা হয়ে এককোষী মূলরোম গঠন করেছে। পানি ও খনিজ লবণ শোষণ করা এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা এর কাজ। ২. কর্টেক্স : এটি মূলত্বকের নিচ থেকে শুরু করে অন্তঃত্বক পর্যন্ত বিস্তৃত বহুস্তরযুক্ত গোলাকার বা ডিম্বাকার প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। কর্টেক্সের কাজ হচ্ছে খাদ্য সঞয় করা। ৩. অন্তঃত্বক : কর্টেক্সের নিচে চক্রাকারে অবস্থিত পিপাকৃতির একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে এ স্তর গঠিত। এটি কর্টেক্স থেকে পরিচক্রকে পৃথক করে। ৪. পরিচক্র/পেরিসাইকল : অন্তঃত্বকের ঠিক নিচে একনারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। নাইট্রোজেন জাতীয় খাদা ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চিত রাখে। ৫. ভাস্কুলার বান্ডল : ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছের সংখ্যা ৬-এর অধিক। প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম ভিতরের দিকে অবস্থান করে। জাইলেম গুচ্ছের সংখ্যা ফ্রোে গুচ্ছের সংখ্যার সমান এবং এরা ব্যাসার্ধের উপর পর্যায়ক্রমে সাজানো থাকে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
দ্বিতীয় উদ্ভিদটির মূলের অন্তর্গঠন চিত্রসহ ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর