উদ্দীপকের উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনের তুলনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটি হলো একবীজপত্রী উদ্ভিদ ভূট্টা । নিচে একবীজপত্রী উদ্ভিদের (অর্থাৎ ভূট্টা উদ্ভিদের) মূল ও কাণ্ডের অন্তর্গঠনের তুলনা করা হলো- একবীজপত্রী উদ্ভিদের মূল ১. একবীজপত্রী উদ্ভিদের মূলের ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। ২. হাইপোডার্মিস অনুপস্থিত। ৩. এদের মূলে এন্ডোডার্মিস থাকে এবং তা গোলাকার । ৪. পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত । ৫. ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬-এর অধিক এবং দুটি ভিন্ন বলয়ে সজ্জিত থাকে। ৬. জাইলেম এন্ডার্ক (অর্থাৎ মেটা- জাইলেম) কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধিক দিকে অবস্থান করে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ১. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকে কিউটিকল থাকে, তবে কোনো রোম থাকে না। ২. এদের হাইপোডার্মিস যদি থাকে, তবে স্ক্লেরেনকাইমা বিশিষ্ট । ৩. এদের কাণ্ডে এন্ডোডার্মিস থাকে না। ৪. পেরিসাইকল অনুপস্থিত। ৫. ভাস্কুলার বান্ডল সংযুক্ত, ১টি সমপার্শ্বীয় ও বদ্ধ এবং বিক্ষিপ্তভাবে গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকে । ৬. জাইলেম এন্ডার্ক (অর্থাৎ মেটাজাইলেম) পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনের তুলনা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর