উদ্দীপকে উল্লিখিত প্রথম উদ্ভিদটির ভাজক কলার কার্যক্রম ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম উদ্ভিদটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। উদ্ভিদটির ভাজক কলার কার্যক্রম নিচে ব্যাখ্যা করা হলো- উদ্ভিদের কোন অংশে কী কাজ করে তার উপর নির্ভর করে ভাজক টিস্যু ৩ প্রকার। যথা- ১. প্রোটোডার্ম : যে ভাজক টিস্যুর কোষগুলো অরীয়ভাবে বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। এগুলো ভাজক টিস্যুর বহিঃস্তর থেকে উৎপন্ন হয় অর্থাৎ এরা প্রাইমারি ভাজক টিস্যুর বাইরের স্তর। এর মূল, কাণ্ড ও এদের শাখা-প্রশাখায় ত্বক (মূল এপিব্লেমা এবং কাণ্ডে এপিডার্মিস) সৃষ্টি করে। এরা কোন কোন ক্ষেত্রে পার্শ্বীয় বা প্রান্তীয়ভাবে বিভাজিত হয়ে বহুস্তরী ত্বক গঠন করে। ২. প্রোক্যাম্বিয়াম : ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। পরিবহন টিস্যু বা সংবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল গঠন করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এটি বলয় আকারে বিন্যস্ত থাকে কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এলোমেলোভাবে বা বিক্ষিপ্তভাবে থাকে । ৩. গ্রাউন্ড মেরিস্টেম : শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম উদ্ভিদটির ভাজক কলার কার্যক্রম ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর