উদ্দীপকের M, N ও O এর কাজ লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রের M, N ও O চিহ্নিত অংশগুলো হলো ফ্লোয়েম, জাইলেম ও ক্যাম্বিয়াম টিস্যু। নিচে এগুলোর কাজ লেখা হলো- ফ্লোয়েম টিস্যুর কাজ: i. এই টিস্যুর প্রধান কাজ হলো সামগ্রিকভাবে পাতায় সংশ্লেষিত খাদ্যবস্তু উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করা। ii. এছাড়া খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করাও ফ্লোয়েম টিস্যুর কাজ। জাইলেম টিস্যুর কাজ: i. পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের মূল হতে পাতা ও অন্যান্য সবুজ অঙ্গে পরিবহন করা। ii.উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদানসহ মূল কাঠামো গঠন করা। iii.পানি ও খাদ্য সঞ্চয় করাও এই টিস্যুর কাজ। ক্যাম্বিয়ামের কাজ: i. সেকেন্ডারি জাইলেম ও সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু সৃষ্টি করা। ii. এছাড়া সেকেন্ডারি মজ্জা রশ্মি সৃষ্টি করাও এই টিস্যুর কাজ।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের M, N ও O এর কাজ লেখো।
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর