উদ্দীপকের P হলো জাইলেম ওQ হলো ফ্লোয়েম টিস্যু। এদের দ্বারা গঠিত পরিবহন টিস্যুতন্ত্র উদ্ভিদ জীবনে গুরুত্বপূর্ণ জৈবিক গুরুত্ব পালন করে থাকে।
জাইলেম টিস্যু উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি ও দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। আবার সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য দেহের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশে পরিবহণ করে ফ্লোয়েম টিস্যু। শুধু তাই নয়, পরিবহন টিস্যুতন্ত্র উদ্ভিদদেহকে দৃঢ়তা প্রদান করে। সুতরাং পরিবহন টিস্যুতন্ত্র যেহেতু উদ্ভিদের সুস্থ-সবল থাকার জন্য প্রয়োজনীয় খনিজ লবণ পরিবহন করে এবং সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য বিভিন্ন অঙ্গে প্রদানের পাশাপাশি দৃঢ়তা প্রদান করে। তাই বলা যায় উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও অস্তিত্ব রক্ষার মাধ্যমে পরিবহন টিস্যুতন্ত্র বিশেষ জৈবিক গুরুত্ব পালন করে।