উদ্দীপকে প্রদর্শিত AB ও C এর মধ্যে মিল ও অমিলগুলো লিখ ।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত A, B ও C হলো যথাক্রমে মুক্ত সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। নিচে এদের মধ্যে মিল ও অমিলগুলো লেখা হলো- মিল : ১.মুক্ত সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় ও বদ্ধ সমপার্শ্বীয় সকলেই উদ্ভিদে পরিবহন সংক্রান্ত কার্যাবলি সম্পন্ন করে। ২. এদের ভাস্কুলার বান্ডল জাইলেম ও ফ্লোয়েম দিয়ে গঠিত। অমিল : ১. মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে; সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে। কিন্তু বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না । ২. মুক্ত সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম বলয়াকারে সজ্জিত থাকে। পক্ষান্তরে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম ভিন্ন ভিন্ন বান্ডলে অবস্থান করে। ৩. ক্যাম্বিয়াম থাকায় মুক্ত সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। কিন্তু বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সবসময়ই বদ্ধ।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত AB ও C এর মধ্যে মিল ও অমিলগুলো লিখ ।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর