আবৃতবীজী উদ্ভিদে উদ্দীপকের 'N [গণিত] চিহ্নিত অংশের বিন্যাস উদাহরণসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'N [গণিত] চিহ্নিত অংশটি দ্বারা অমরাকে বোঝানো হয়েছে। গর্ভাশয়ের অভ্যন্তরে ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে অমরা বলে।গর্ভাশয়ে ডিম্বকযুক্ত অমরার উৎপত্তি ও সজ্জাবিন্যাসকে অমরাবিন্যাস বলে।আবৃতবীজী উদ্ভিদে অমরাবিন্যাস নিচে দেয়া হলো- ১. মার্জিনাল বা একপ্রান্তীয় : এক্ষেত্রে এক প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনারা বরাবর অমরা থাকে। যেমন- মটর, শিম। ২. প্যারাইটাল বা বহুপ্রান্তীয় : এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং অমরাসমূহ থাকে পরিধির দেয়ালে। যেমন— শশা, লাউ । ৩. বেসাল বা মূলীয় : এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং অমরা গর্ভাশয়ের গোড়ায় থাকে। যেমন- সূর্যমুখী, ধান। ৪. ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য : এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয়এবং মধ্য অক্ষে অমরা থাকে। যেমন- তুঁত, নুনিয়া শাক । ৫. সুপারফিশিয়্যাল বা গাত্রীয় : এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট থাকে এবং অমরা প্রস্থপ্রাচীরে থাকে। যেমন— শাপলা, পদ্ম। ৬. এপিক্যাল বা শীর্ষক : এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং অমরা গর্ভাশয়ের শীর্ষে থাকে। যেমন- লালপাতা, ধনিয়া ।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
আবৃতবীজী উদ্ভিদে উদ্দীপকের 'N চিহ্নিত অংশের বিন্যাস উদাহরণসহ বর্ণন…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর