উদ্দীপকের দুই ভাইয়ের নিজ নিজ কর্মস্থলে স্থায়িভাবে বসবাস করার উপযুক্ত কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দুই ভাই দুটি নগরে চাকরি করে। উক্ত অঞ্চল দুটিতে নগরায়ণের অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকায় তারা স্থায়িভাবে বসবাস করতে মনস্থির করে। সাধারণত নগর হলো কৃষিজ কর্মকান্ড পরিত্যাগ করে অকৃষিজ কর্মকান্ডে আত্মনিয়োগ করা। এতে কায়িক পরিশ্রম কম হয়। আবার গ্যাস, বিদ্যুৎ ও পানির সুযোগ-সুবিধা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যা গ্রামাঞ্চলে সম্ভব নয়। আবার শহর ও নগরে পরিকল্পনা করে ঘরবাড়ি তৈরি করে এবং উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতি তৈরি করা হয়। ফলে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত ব্যবস্থা থাকায় মানুষ স্বভাবতই নগরের প্রতি আকৃষ্ট হয়। এছাড়া শহরে পরিকল্পনা করে বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয়। আবার ব্যবসায় প্রতিষ্ঠান, পার্ক, বিনোদন কেন্দ্র প্রভৃতি শহরে পরিলক্ষিত হয়। সার্বিকভাবে বলা যায়, শহর-নগরে নাগরিক সুবিধা পর্যাপ্ত থাকায় উদ্দীপকের দুই ভাই শহরাঞ্চলে স্থায়িভাবে বসবাস করার জন্য মনস্থির করে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
উদ্দীপকের দুই ভাইয়ের নিজ নিজ কর্মস্থলে স্থায়িভাবে বসবাস করার উপযুক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




