বসতি-১ এ অতিরিক্ত জনসংখ্যা কী ধরনের সমস্যার সৃষ্টি করে- বিশ্লেষণ কর।
উত্তর: বসতি-১ হলো নগর বসতি। নগরে জনসংখ্যা বৃদ্ধির ফলে তীব্র বাসস্থান সংকট দেখা দেয়। কেননা এখানে জমির উচ্চমূল্য এবং ভূমি সাধারণত বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহৃত হয়। নগর জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরবাসী আকাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। যেমন- বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃনিষ্কাশন, নিরাপত্তা, পরিবহন, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি। শিল্পক্ষেত্রে জ্বালানির ব্যবহার, পয়ঃনিষ্কাশন সমস্যা, যানবাহনের বিষাক্ত ধোঁয়া, শব্দ, শিল্পবর্জ্য প্রভৃতি কারণে নগর পরিবেশ প্রতিনিয়ত দূষিত হবে। গ্রামের মানুষের ভূমিহীনতা, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে নগরে এসে নগর জনসংখ্যার ওপর চাপ বৃদ্ধি করছে। এসব মানুষ কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা না পাওয়ায় বস্তিতে বসবাস শুরু করবে। এটা নগরের পরিবেশ নষ্ট করবে এবং নানা প্রকার সমস্যার সৃষ্টি করবে। নগরে নানা ধরনে সুযোগ-সুবিধা থাকার কারণে গ্রাম থেকে মানুষ নগরবাসী হচ্ছে। কিন্তু নগরে এসে কর্মসংস্থান করতে পারছে না। ফলে নগরে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, অতিরিক্ত জনসংখ্যা একটি নগরে ব্যাপক সমস্যার সৃষ্টি করে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
বসতি-১ এ অতিরিক্ত জনসংখ্যা কী ধরনের সমস্যার সৃষ্টি করে- বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর



