সেন্টমার্টিনে রাত্রি যাপনের জন্য যে ধরনের বসতি গড়ে তোলা হয়েছিল সে অনুযায়ী বসতির শ্রেণিবিভাগ কর।
উত্তর: সেন্টমার্টিনে রাত্রি যাপনের জন্য বিশালরা যে বসতি গড়ে তুলেছে তা ক্ষণস্থায়ী বসতি। স্থায়িত্বের ভিত্তিতে বসতিকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা- ক্ষণস্থায়ী বসতি, অস্থায়ী বসতি এবং স্থায়ী বসতি। প্রাচীনকালে আত্মরক্ষার জন্য বা শিকার করার জন্য মানুষ ক্ষণস্থায়ীভাবে বসতি গড়ে তোলে। সাধারনত (১০-১০০) জনের দল এ ধরনের বসতিতে থাকতে পারে। বর্তমানে অনেকে বিনোদনের জন্য বিভিন্ন স্থানে এরূপ বসতি গড়ে তোলে। অস্থায়ী বসতির অধিবাসীরাও ক্ষণস্থায়ী বসতির লোকদের মতো জায়গা বদল করে তবে অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদি। এ বসতির জনগোষ্ঠীরা যাযাবর নামে পরিচিত। অস্থায়ী বসতিতে বসবাসকারী শিকারি, খাদ্য সংগ্রাহক ও কৃষিজীবী জনগোষ্ঠী অপেক্ষাকৃত বৃষ্টি প্রধান অঞ্চলে দেখা যায়। স্থায়ী বসতি বহুদিনের বিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠে। সময়ের বিবর্তনে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের একই জমিতে উপরিউক্ত ফসল ফলানোর কৌশল আয়ত্ত করার সুফল হিসেবে স্থায়ী বসতির সূত্রপাত হয়।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
সেন্টমার্টিনে রাত্রি যাপনের জন্য যে ধরনের বসতি গড়ে তোলা হয়েছিল সে অ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




