বিশালদের গ্রামীণ বসতিসহ বাংলাদেশের গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ সংক্ষেপে লেখ।
উত্তর: বিশালদের গ্রামের বসতি হলো সংঘবদ্ধ অনুকেন্দ্রিক বসতি। বাংলাদেশের ভূপ্রকৃতির ওপর ভিত্তি করে এ দেশের গ্রামীণ অঞ্চলে তিন ধরনের বসতি দেখা যায়। যথা- ক. বিক্ষিপ্ত বসতি খ. সংঘবদ্ধ বসতি ও গ. বিচ্ছিন্ন বসতি। নিচে তা আলোচনা করা হলো: বিক্ষিপ্ত বসতি বলতে এমন একটি একককে বোঝায় যা ২/৩টি ঘরের সমষ্টি অথবা ১/২টি পরিবারের ৫/৭ জনের আবাসস্থল। একটি বসতি অন্য একটি বসতি থেকে খুব কাছে অবস্থিত হয়ে যখন একটু বড় রূপ নেয় তখন একে সংঘবদ্ধ বসতি বলে। এরূপ বসতির সংঘবদ্ধ রূপকে ভিত্তি করে বসতির বিন্যাসকে আরও কতকগুলো বিভাগে বিভাজিত করা যায়। যেমন- সারিবদ্ধ, পুঞ্জীভূত ও অনুকেন্দ্রিক। বিক্ষিপ্ত বসতির একটি ভিন্ন মাত্রা হলো বিচ্ছিন্ন বসতি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় যেসব উপজাতীয় বসতি গড়ে উঠেছে সেগুলো বিচ্ছিন্ন বসতি। পরিশেষে বলা যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি বা প্রাকৃতিক বৈশিষ্ট্য বিভিন্ন রকম, তাই গ্রামীণ বসতির মধ্যেও কিছু বৈচিত্র্যতা ফুটে উঠেছে। এ প্রেক্ষিতে বিভিন্ন প্রকার বসতির শ্রেণিবিভাগ উদ্ভব হয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
বিশালদের গ্রামীণ বসতিসহ বাংলাদেশের গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ সংক্ষে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




