'ক' ও 'খ' বসতির তুলনামূলক আলোচনা কর।
উত্তর: সারণিতে 'ক' দ্বারা বিক্ষিপ্ত বসতি এবং 'খ' দ্বারা বিচ্ছিন্ন বসতিকে দেখানো হয়েছে। বিক্ষিপ্ত বসতি ও বিচ্ছিন্ন বসতি দু'ধরনের অঞ্চলে বিদ্যমান। নিচে দুটি বসতির মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- বিক্ষিপ্ত বসতি সাধারণত ২/৩টি ঘরের একটি ছোট বসতি। যেখানে ৫/৭ জনের আবাসস্থল রয়েছে। এ ধরনের বসতি সাধারণত সমভূমি এলাকায় কৃষিজমির আশেপাশে গড়ে উঠতে দেখা যায়। বিক্ষিপ্ত বসতিতে বসবাসকৃত লোকজন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এসব এলাকার বসবাসকৃত লোকজন সহজ, সরল সাধারণ প্রকৃতির হয়। তবে সামাজিক মূল্যবোধ খুবই কম থাকে। অন্যদিকে ২/৩টি বাড়ি বেশ দূরে দূরে বিচ্ছিন্নভাবে গড়ে উঠলে তাকে বিচ্ছিন্ন বসতি বলে। সাধারণত পাহাড়ি অঞ্চলে দুর্গম এলাকায় বিচ্ছিন্ন বসতি দেখা যায়। এসব এলাকায় বসবাসকৃত লোকজন ফলমূল ও জুমচাষ করে থাকে। তারা বেশিরভাগই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হয়ে থাকে এবং এদের কৃষ্টি-কালচার ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। উভয় বসতিতেই লোকসংখ্যা খুবই কম থাকে। এ কারণে এ ধরনের বসতি এলাকার লোকজনের মধ্যে সামাজিক নিঃসঙ্গতা ফুটে ওঠে। যার ফলে মানুষের মধ্যে সাধারণত ভাবের আদান-প্রদান ঘটে না এবং মানুষ প্রতিবেশীর সাহায্য থেকে বঞ্চিত হয়। সুতরাং বলা যায়, সারণির 'ক'/বিক্ষিপ্ত বসতি ও 'খ'/বিচ্ছিন্ন বসতি উভয়ই কিছু কিছু দিক দিয়ে মিল ও অমিল দৃশ্যমান। তথাপিও উক্ত জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে স্বাধীন ও মুক্তভাবে বসবাস করছে। অতএব বলা যায়, বৈশিষ্ট্যগতভঅবে উভয় এলাকার বসতির মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
'ক' ও 'খ' বসতির তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর




