ইয়াসিন মিয়ার কাছে তার নিকটস্থ হাটের গুরুত্ব ব্যাখ্যা কর।।
উত্তর: ইয়াসিন মিয়ার কাছে তার নিকটস্থ হাটের যে গুরুত্ব রয়েছে তাকে তিনটি পর্যায়ে ব্যাখ্যা করা যায়। যথা- অবস্থানগত গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব এবং সাংস্কৃতিক গুরুত্ব। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- গ্রামীণহাটের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো অবস্থানগত পুরুত্ব। হাটের অবস্থান যত নিকট তত বেশি সুবিধা। ইয়াসিন মিয়ার কাছেও এ কারণে তার নিকটস্থ হাটের বেশ গুরুত্ব রয়েছে। পণ্যসামগ্রী বিনিময় ছাড়াও কারো সাথে দেখা করা, যোগাযোগ করা, জমিজমা সংক্রান্ত কাজ ইত্যাদি এই হাটে হয়ে থাকে। বৃহত্তর অর্থে গ্রামীণ পরিসরে হাট হচ্ছে আর্থসামাজিক স্নায়ুকেন্দ্র। এ হাটের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ভোগ্যসামগ্রী সংগ্রহ করতে সক্ষম হয়। বিভিন্ন কর্মকান্ড সম্পাদনের জন্য সিদ্দিক মিয়ার কাছে তার নিকটস্থ হাটের গুরুত্ব অপরিসীম। সাধারণভাবে হাটকে পণ্য বিনিময় কেন্দ্র হিসেবে চিহ্নিত করলেও ঐতিহ্যগতভাবে হাট হচ্ছে গ্রামীণ সংস্কৃতির ভিত্তি। হাটে শুধু পণ্য কেনাবেচাই নয় পারস্পরিক কলহের মীমাংসাও এ হাটে হতে দেখা যায়। তাই হাটকে শুধু পণ্য বিনিময়ের মাধ্যম নয় ঐতিহ্যগতভাবে গ্রামীণ সংস্কৃতির ভিত্তি হিসেবেও বিবেচনা করা হয়। ইয়াসিন মিয়ার নিকটস্থ হাটের যাত্রা, গান, ম্যাজিক ইত্যাদি সংঘটিত হয় যা তাদের সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখে।
HSC Geography 2nd Paper Chapter 3 : বসতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 3 : বসতি · সৃজনশীল
ইয়াসিন মিয়ার কাছে তার নিকটস্থ হাটের গুরুত্ব ব্যাখ্যা কর।।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর




